বিদেশি পিস্তল ও ৯ রাউন্ড গুলিসহ মিরপুরে একজন গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩৪আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩৪

রাজধানীর মিরপুরে বিদেশি পিস্তল ও ৯ রাউন্ড গুলিভর্তি ম্যাগাজিনসহ একজনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। তার নাম মো. ফারুক। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মিরপুরের রাইনখোলা কমার্স কলেজের বিপরীত পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড জনসংযোগ) মোহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

মিরপুর মডেল থানা সূত্রে জানা গেছে, গত ১৩ ফেব্রুয়ারি মিরপুর-২ এলাকা থেকে ৩০ রাউন্ড গুলিসহ রুবেল ও সাকিব নামে দুই জনকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছিল, ফারুকের কাছেও অস্ত্র ও গুলি রয়েছে। এ ঘটনায় মিরপুর মডেল থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়, যেখানে ফারুক এজাহারনামীয় তিন নম্বর আসামি।

ফারুকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। এছাড়া উদ্ধার অস্ত্র ও গুলির উৎস জানতে মামলার তদন্ত অব্যাহত রেখেছে মিরপুর মডেল থানা-পুলিশ।

/এবি/আরকে/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি