পদত্যাগ করলেন বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা হাসিবুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৫০আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৫০

পদত্যাগ করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কবি নজরুল সরকারি কলেজ শাখার সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. হাসিবুর রহমান।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) এক লিখিত পদত্যাগপত্রে তিনি সংগঠন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

হাসিবুর রহমান বলেন, ‘আমি দেশের জন্য সংগ্রাম করেছি, তবে রাজনীতি করতে আগ্রহী নই। যখন জানতে পারলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে পুঁজি করে একটি নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা চলছে, তখন আমি পদত্যাগের সিদ্ধান্ত নিই। তবে আমাকে কেউ চাপ প্রয়োগ করেনি, আমি সম্পূর্ণ স্বেচ্ছায় পদত্যাগ করেছি।’

তিনি আরও বলেন, ‘দেশের প্রয়োজনে যদি আবার আন্দোলনের প্রয়োজন হয়, তাহলে আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে লড়াই করবো।’

জানা গেছে, হাসিবুর রহমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। আন্দোলনের সময় ২১ জুলাই তাকে গ্রেফতার করা হয় এবং তিনি অমানবিক নির্যাতনের শিকার হন। প্রায় ১৭ দিন কারাবন্দি থাকার পর ৭ আগস্ট তিনি মুক্তি পান।

হাসিবুর রহমানের পদত্যাগের বিষয়ে সংগঠনটির আহ্বায়ক নাঈম ফরাজী বলেন, বিষয়টি আমি কিছুক্ষণ আগেই জেনেছি। তার এই পদত্যাগের নির্দিষ্ট কোনও কারণ আমাকে বলেনি। তার সাথে কথা বলে বিষয়টা দেখছি। এটা কোনও রাজনৈতিক সংগঠন নয়। কোনও কুচক্রী মহল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই কমিটিকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।

/এএইচএস/এমএস/
সম্পর্কিত
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
ব্যবসায়ীকে হত্যা: জামিনে মুক্তি পেলেন এসপি ইমন
হত্যা মামলায় জামিন পাননি সাংবাদিক মোজাম্মেল বাবু
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী