নারী পর্বতারোহীদের সঙ্গে আলোচনায় বক্তারা

বাংলাদেশের মেয়েরা সুযোগ পেলে সবাই হিমালয় জয় করতে পারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২২:২৬আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২২:২৬

অনেক প্রতিকূলতাকে মোকাবিলা করে আজকে পাচঁ জন নারী পর্বতারোহী যে নিজ লক্ষে পৌঁছেছেন তা এদেশের অনেক তরুণীকে নিজ স্বপ্ন-পূরণে অনুপ্রেরণা যোগাবে। বেগম রোকেয়ার লেখা ‘সুলতানার স্বপ্ন’ নারী পর্বতারোহীদের দুর্গম যাত্রা শেষ করার ক্ষেত্রে একটি অন্যতম অনুপ্রেরণার উৎস। বাংলাদেশের মেয়েরা সুযোগ পেলে সকলেই হিমালয় জয় করতে পারে। 

সোমবার (২৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে ‘সুলতানার স্বপ্ন অবারিত: তরুণীর অগ্রযাত্রা’ বিষয়ে পাঁচ নারী পর্বতারোহীর সঙ্গে আলাপচারিতা অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। 

বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. ফওজিয়া মোসলেম বলেন, নিজের কাজের প্রতি দায়বদ্ধ থাকা খুব গুরুত্বপূর্ণ। সুলতানার স্বপ্ন সবসময় অবারিত, এটিকে ইউনেস্কো সম্পদ হিসেবে ভেবেছে যা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সব ধরনের প্রতিকূলতাকে মোকাবিলা করে নারীদের শক্তিকে একত্রিত করে তাদের ভবিষ্যতে এগিয়ে নিয়ে যেতে সুলতানার স্বপ্ন অবধারিতভাবে আমাদের পথ দেখাবে।

সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, বেগম রোকেয়ার লেখা সুলতানার স্বপ্ন নারী পর্বতারোহীদের দুর্গম যাত্রা শেষ করার ক্ষেত্রে একটি অন্যতম অনুপ্রেরণার উৎস। অনেক প্রতিকূলতাকে মোকাবিলা করে আজকে পাচঁজন নারী পর্বতারোহী যে নিজ লক্ষে পৌঁছেছেন তা এদেশের অনেক তরুণীকে নিজ স্বপ্ন-পূরণে অনুপ্রেরণা যোগাবে।

পর্বতারোহী ইয়াছমিন লিসা বলেন, বাংলাদেশের মেয়েরা সুযোগ পেলে সকলেই হিমালয় জয় করতে পারে। অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে মেয়েরা বড় হয়। কিন্তু মেয়েরা ঐক্যবদ্ধ হলে যেকোনও কঠিন কাজও সহজ হয়ে যায়।

পর্বতারোহী নিশাত মজুমদার বলেন, ২০১২ সালের জুন মাসে প্রথম পর্বত জয়ের পর দেশে ফিরে সবার কাছে যে সম্মান পাই তা অকল্পনীয়। আমার অনুপ্রেরণার উৎস আমার মা। এই জয়ের মাধ্যমে আমি নারীরা সবকিছু পারলেও তাদের মনে ‘আমি কি পারবো’- এই ট্যাবুটি ভাঙতে চেয়েছিলাম। পাহাড় সমকঠিন বা পাহাড়কে জয় করাও কঠিন কিছু নয়।

আরেক পর্বতারোহী মৌসুমী আক্তার বলেন, রোকেয়া যেভাবে সবাইকে স্বপ্ন দেখিয়েছেন নিশাত মজুমদারও পর্বত জয়ের জন্য আমাদের সবসময় অনুপ্রেরণা দিয়েছেন, সাহস যুগিয়েছেন।

অনলাইনে যুক্ত হয়ে পর্বতারোহী তাহুরা সুলতানা রেখা বলেন, আমরা প্রত্যেকেই একেকজন সুলতানা। আমরা প্রত্যেকেই প্রত্যেককে স্বপ্ন দেখাই, পাহাড় থেকে ফিরে প্রতিবারই নিজেকে নতুন রূপে আবিষ্কার করি।

বাংলাদেশ মহিলা পরিষদের সংগঠন সম্পাদক উম্মে সালমা বেগম এবং সিনিয়র প্রোগ্রাম অফিসার ফজিলা খাতুন লতার সঞ্চালনায় সংগঠনের অন্যান্য নেতরা উপস্থিত ছিলেন।

/এএজে/এমকেএইচ/
সম্পর্কিত
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
অনেক গুপ্ত চাঁদাবাজ জামায়াতে ইসলামীতে আশ্রয় নিয়েছে: রিজভী
পারমাণবিক ইস্যুর পরিবর্তে যুদ্ধ বন্ধেই জোর দিচ্ছে ইরান
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের