সাংবাদিক শাহরিয়ার আরিফকে হুমকির ঘটনায় ক্র্যাবের নিন্দা ও প্রতিবাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৩১আপডেট : ০১ মার্চ ২০২৫, ২০:০২

সংগঠনের সদস্য ও চ্যানেল-২৪-এর সিনিয়র রিপোর্টার শাহরিয়ার আরিফকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)। রবিবার (২৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে কার্যনির্বাহী কমিটির পক্ষে ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ এ ঘটনার তীব্র নিন্দা জানান। সেইসঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত হুমকিদাতাকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

প্রাণনাশের হুমকির ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে ইতিমধ্যে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাংবাদিক শাহরিয়ার আরিফ। জিডিতে তিনি উল্লেখ করেন, বিমানবন্দর থানা শ্রমিক লীগের দফতর সম্পাদক দেলোয়ার হোসেন ওরফে ল্যাংড়া দেলোয়ার ৫ আগস্ট পরবর্তী সময়ে বিএনপির নাম ভাঙিয়ে মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে মামলা বাণিজ্য ও চাঁদাবাজি করে আসছিলেন। এ বিষয়ে চ্যানেল-২৪-এ বিস্তারিত তথ্য-প্রমাণসহ সংবাদ প্রচারিত হয়।

প্রচারিত ওই সংবাদে তথ্য-প্রমাণসহ আরও উল্লেখ করা হয়, সড়ক দুর্ঘটনায় আহত দেলোয়ার পরিবর্তিত পরিস্থিতিতে প্রচার করছেন, তিনি আওয়ামী লীগের হামলার শিকার হয়ে আহত হয়েছেন। চ্যানেল-২৪ এ সংবাদ প্রচার হলে ক্ষেপে যান ল্যাংড়া দেলোয়ার। এ ঘটনার জের ধরে সাংবাদিক শাহরিয়ার আরিফকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

/ইউএস/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের