প্রেমিকের ছুরিকাঘাতে প্রেমিকার মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:৩৩আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:৩৩
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে প্রেমিকের হাতে এক নারী খুন হয়েছেন। অভিযুক্ত মো. ইমাম হোসেন (২০) ছুরিকাঘাত করে প্রেমিকা সীমা আক্তারকে (৪০) হত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে।  
 
ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. খায়রুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। 
 
পুলিশ জানায়, দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আগানগর ইউনিয়নের আমবাগিচা বৌ বাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন ইমাম হোসেন। তার গ্রামের বাড়ি ভোলার চরফ্যাশনে। তিনি সীমা আক্তারের (৪০) সঙ্গে পরকীয়ায় জড়িত ছিলেন। সীমার স্থায়ী ঠিকানা মাদারীপুরের শিবচরে হলেও বর্তমানে তিনি দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর ছোট মসজিদ সেতু টাওয়ার এলাকায় বসবাস করতেন।  
 
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে সীমা আক্তার ইমামের ভাড়া বাসায় দেখা করতে গেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইমাম হোসেন ঘরে থাকা ধারালো দা ও বটি দিয়ে সীমা আক্তারকে এলোপাতাড়ি কোপান।  
 
পুলিশ আরও জানায়, খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় ইমাম হোসেনকে আটক করে। গুরুতর আহত সীমাকে প্রথমে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
 
গ্রেফতার ইমাম হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে পুলিশ।  
/এবি/আরআইজে/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম