রমজানে ভেজালবিরোধী অভিযানে নামছে বিএসটিআই

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৯আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৯

আসন্ন রমজানের প্রথম দিন থেকেই ভেজালবিরোধী অভিযান শুরু করবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। রাজধানীতে প্রতিদিন তিনটি ও জেলা-উপজেলা পর্যায়ে একটি করে মোবাইল কোর্ট পরিচালিত হবে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

তিনি বলেন, অভিযানের সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হবে।

এদিকে, ইফতার ও সেহরির জন্য খোলা বাজার থেকে ৭৩৭টি খাদ্যপণ্যের নমুনা সংগ্রহ করেছে বিএসটিআই। এর মধ্যে ৫৫৯টি নমুনার পরীক্ষা সম্পন্ন হয়েছে, যেখানে ৪৭টি পণ্য নিম্নমানের হিসেবে শনাক্ত করা হয়েছে। মানহীন পণ্যের তালিকায় রয়েছে প্রাণিজ ঘি, ফ্রুটস ড্রিংক, লবণ, সরিষার তেল, মুড়ি, লাচ্ছা সেমাই ও মসলা।

শিল্প উপদেষ্টা আরও বলেন, গত চার মাসে ৪৭১টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে, যার মধ্যে ৪২৮টি মামলায় সাজা দেওয়া হয়েছে। তিন জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ২৩টি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে।

/জেডএ/আরআইজে/
সম্পর্কিত
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
শিশুদের খেলনায় ‘বিষ’, কীভাবে চলবে নজরদারি?
বিশ্ব মেট্রোলজি দিবস কাল‘নীতি নির্ধারণে আস্থা নির্মাণে মেট্রোলজি’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি
সর্বশেষ খবর
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
ইনার হুইল ক্লাব ঢাকা বুড়িগঙ্গা ৩৪৫ এর কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
ইনার হুইল ক্লাব ঢাকা বুড়িগঙ্গা ৩৪৫ এর কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
মাদ্রাসায় ছাত্রকে ‘বলাৎকার’ করেছে বড় হুজুর, তা নিয়ে তুলকালাম, দফায় দফায় সালিশ
মাদ্রাসায় ছাত্রকে ‘বলাৎকার’ করেছে বড় হুজুর, তা নিয়ে তুলকালাম, দফায় দফায় সালিশ
স্থানীয় সরকার নির্বাচন আইনে পরিবর্তনের সুপারিশ চূড়ান্ত করলো ইসি
স্থানীয় সরকার নির্বাচন আইনে পরিবর্তনের সুপারিশ চূড়ান্ত করলো ইসি
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত