ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১৩আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশের কথা ছিল আজ। সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার। এ নিয়ে সংবাদ সম্মেলন শুরুর আগেই ‘বৈষম্য’ হয়েছে দাবি করে বিক্ষোভ করছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। এ সময় শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা তৈরি হয়।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে এ ঘটনা দেখা যায়। নতুন ছাত্র সংগঠনে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ তোলেন তারা। এ সময় ‘ঢাবির সিন্ডিকেট, ভেঙে দাও গুঁড়িয়ে দাও-সহ নানান স্লোগান দিতে দেখা যায় তাদের।

মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলনের স্থানে শিক্ষার্থীদের বলতে শোনা গেছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বাদ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট কমিটি মানা হবে না। কমিটিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাখতে হবে। পাশাপাশি আরেকটি দল সাবেক সমন্বয়ক রিফাত রশিদকে কমিটিতে না রাখার প্রতিবাদ জানায়। মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কেন্দ্রিক নতুন কমিটি হওয়ায় সংবাদ সম্মেলনের পাশে স্লোগান শুরু করেন তারা। ফলে পণ্ড হয়ে যায় সংবাদ সম্মেলন।

শিক্ষার্থীদের দাবি, সাবেক সমন্বয়ক রিফাত রশিদকে কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ পদ না দেওয়ায় তারা বিক্ষোভ করছেন। এ ছাড়া উত্তরা পূর্ব ও পশ্চিমে কমিটি না দেওয়ায় তারা বিদ্রোহ করেছেন।

মধুর ক্যান্টিনের ভেতরে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা

এ সময় মঞ্জুরুল ইসলাম নামের এক শিক্ষার্থী বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের এখনও উত্তরার পূর্ব ও পশ্চিম কমিটি দেওয়া হয়নি। তারা এখন নতুন দল ঘোষণা করতে চাচ্ছেন। এটা অবশ্যই বৈষম্য।

বিক্ষোভকারী আরেক শিক্ষার্থী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রিফাত রশিদের ভূমিকা আপনারা সবাই জানেন। তাকে বাদ দিয়ে যদি কোনও কমিটি হয় তা কখনও আমাদের ম্যান্ডেট নিয়ে হতে পারে না।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান ভুলে গেলে হবে না। তাদের ছাড়া ঢাবি কমিটি আমরা কেউ মেনে নেবো না।

জানা গেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের নিয়ে হতে যাওয়া নতুন এই ছাত্র সংগঠনের নাম দেওয়া হবে ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’।

সংগঠনটির আহ্বায়ক করা হচ্ছে আবু বাকের মজুমদারকে। যিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আহ্বায়ক ছিলেন।

/এসও/এমএস/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম