২২তম দিনে প্রাথমিকের নিয়োগপ্রত্যাশীদের কর্মসূচি ‘মার্চ ফর জাস্টিস’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৬আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৮

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে সুপারিশ পাওয়া প্রার্থীরা ২২তম দিনে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘোষণা করেছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে এ কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্রথম ও দ্বিতীয় ধাপে নিয়োগ দেওয়া হয়েছে আগেই। তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রামের প্রার্থীদের নিয়োগ দেওয়ার কথা ছিল। সব প্রক্রিয়া শেষ হলে অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের ৩১ অক্টোবর তৃতীয় ধাপের ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ৬ হাজার ৫৩১ জনকে সহকারী শিক্ষক হিসেবে সুপারিশ করে।

কিন্তু অনুত্তীর্ণ প্রার্থীদের একটি রিট আবেদনের কারণে আদালতে সুপারিশ বাতিল করা হয় গত ৬ ফেব্রুয়ারি। আদালতের আদেশের পর লাগাতার এই কর্মসূচি শুরু হয় গত ৬ ফেব্রুয়ারি থেকেই।

২২তম দিনে প্রাথমিকের নিয়োগপ্রত্যাশীদের কর্মসূচি ‘মার্চ ফর জাস্টিস’ লাগাতার এই আন্দোলনে গত ১৬ ফেব্রুয়ারি পুলিশি নির্যাতন ও বাধার পরদিন ১৭ ফেব্রুয়ারি মহাসমাবেশের ঘোষণা দেন। এরপরও পুলিশি বাধার মুখে পড়েন। লাঠিচার্জ ও জলকামানের কারণে অনেক প্রার্থী এবং তাদের সন্তানেরা অসুস্থ হয়ে পড়েন। তারপরও আন্দোলন থেকে পিছু হটেননি তারা।

আন্দোলনকারী বলছেন, ‘সরকারের আন্তরিকতার ঘাটতির কারণে আদালতের রায় আমাদের বিপক্ষে গেছে। অতিদ্রুত রায় বাতিল করে আমাদের অধিকার ফিরিয়ে দেওয়া হোক। 

তাদের দাবি, প্রথম ও দ্বিতীয় ধাপের সুপারিশ যারা পেয়েছেন তারা সবাই বর্তমানে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। আর তৃতীয় ধাপে যারা সুপারিশ পেয়েছেন তারা এখন আন্দোলনে। বর্তমান সরকার রায় নিয়ে চূড়ান্তভাবে নির্বাচন করে সুপারিশ করেছে ৬ হাজার ৫৩১ জনকে। অথচ যারা নিয়োগের সুপারিশে টেকেনি তাদের রিট আবেদনে তৃতীয় ধাপের সুপারিশ পাওয়াদের নিয়োগ বাতিল করা হয়। 

এরআগে নিয়োগপ্রত্যাশীদের বিষয়ে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান চন্দ্র রায় পোদ্দার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা নিয়োগপ্রত্যাশীদের পক্ষে আইনি লড়াই করছি। আমি তাদের পক্ষে কাজ করে যাচ্ছি।’ 

/এসএমএ/এমএস/
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
৫ দিনেও ক্যাম্পাসে ঢুকতে পারেননি ডুয়েট উপাচার্য, সংঘর্ষের ঘটনায় মামলা
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের