কাওরান বাজারে পুলিশের ওপর হামলার প্রধান দুই আসামি গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪৪আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১৬

রাজধানীর কাওরান বাজার এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-২। গ্রেফতার ব্যক্তিরা হলো— মো. শাহীন আলম (২৭) ও মো. দিন ইসলাম কালু (২৩)।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে কাওরান বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি তেজগাঁও থানার একটি টহল দল কাওরান বাজার এলাকায় টহল দিচ্ছিলো। এ সময় চিহ্নিত মাদক কারবারি মো. শাহীন আলমকে মাদক বিক্রির সময় হাতেনাতে আটক করে পুলিশ।

আটকের পর শাহীন পালানোর চেষ্টা করে এবং চিৎকার করে অন্য মাদক ব্যবসায়ীদের ডেকে আনে। তারা দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র, চাপাতি ও ছুরি নিয়ে পুলিশের ওপর হামলা চালায় এবং শাহীনকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় তেজগাঁও থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে।

এ ঘটনার পর র‍্যাব-২ আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে কাওরান বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রধান দুই আসামিকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‍্যাব জানিয়েছে, শাহীন আলম কাওরান বাজার এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার নেতৃত্বে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালিত হতো। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মাদক ও দস্যুতা মামলা রয়েছে।

গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে অন্য আসামিদের গ্রেফতার চেষ্টা চলছে বলেই জানায় র‌্যাব-২ এর এই কর্মকর্তা।

/এবি/এমকেএইচ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান