সরকারি নির্দেশে বাস রিকুইজিশনের ঘটনায় টিআইবির উদ্বেগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০২৫, ১৯:৩৭আপডেট : ০১ মার্চ ২০২৫, ২১:৫৮

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকার বাইরে একটি জেলা থেকে সরকারি নির্দেশে বাস অধিযাচনের (রিকুইজিশন) ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি মনে করে, এ ধরনের ঘটনা ক্ষমতার অপব্যবহার। এটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের চেতনার পরিপন্থি। এতে সরকারের পাশাপাশি এনসিপিরও দায় রয়েছে।

শনিবার (১ মার্চ) এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘শিক্ষার্থী-জনতার আত্মত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশের অভীষ্ট অর্জনের আন্দোলনে নেতৃত্বদানকারী শিক্ষার্থীদের হাত ধরে গঠিত এনসিপি এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক মাইলফলক হয়ে উঠতে পারে। বৈষম্যবিরোধী চেতনায় উদ্বুদ্ধ তরুণ নেতৃত্বের ওপর মানুষের প্রত্যাশা অনেক বেশি। কিন্তু এই প্রত্যাশা পূরণে দলটিকে ক্ষমতার অপব্যবহার থেকে বিরত থাকতে হবে এবং বাস অধিযাচনের এই নজিরকে রেড এলার্ট হিসেবে বিবেচনা করতে হবে।’

তিনি বলেন, ‘এনসিপির মতো নতুন রাজনৈতিক দল যদি জিরো-সাম রাজনীতি ও ক্ষমতার অপব্যবহারের সংস্কৃতি থেকে মুক্ত থাকতে না পারে, তবে তা জনগণের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করবে এবং গণতান্ত্রিক চেতনার বিকাশে বাধা হয়ে দাঁড়াবে। দেশের রাজনীতিতে দীর্ঘদিনের লালিত কর্তৃত্ববাদী আচরণের পরিবর্তনে নতুন দলগুলো মূল অনুঘটকের ভূমিকা রাখবে বলে জনগণ আশা করে।’

টিআইবি মনে করে, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হলো, নিরপেক্ষ থাকা এবং কোনও রাজনৈতিক শক্তিকে কোনও ধরনের সুবিধা না দেওয়া। পাশাপাশি এনসিপিসহ নতুন রাজনৈতিক দলগুলোর উচিত, অতীতের ক্ষমতার অপব্যবহার ও কর্তৃত্ববাদী চর্চা থেকে দূরে থাকা এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা।

এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্রদের পিরোজপুর শাখা এবং নাগরিক কমিটির যোগ দেওয়া ঘিরে জেলার পাঁচটি বাস রিকুইজিশন করা নিয়ে সামাজিক মাধ্যমে অভিযোগ ওঠে। অভিযোগ রয়েছে, পিরোজপুরের ডিসি (জেলা প্রশাসক) অফিস এই কাজে সহায়তা করেছে। 

/এবি/আরকে/
সম্পর্কিত
মানবাধিকার কমিশনকে অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত করার পথে হাঁটছে সরকার: টিআইবি 
মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত হলে গণমাধ্যম বেশি চাপে পড়বে: ইফতেখারুজ্জামান 
দুদকের সংস্কারের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী: ড. ইফতেখারুজ্জামান 
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ