শাহজাদপুরে আবাসিক হোটেলে আগুন, ৪ জনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০২৫, ১৪:০৯আপডেট : ০৩ মার্চ ২০২৫, ১৪:১৫

রাজধানীর ভাটারা থানার শাহজাদপুরে সৌদিয়া আবাসিক হোটেলে আগুন লেগেছে। এ অগ্নিকাণ্ডে চার জনের মৃত্যু হয়েছে। তারা সবাই পুরুষ হলেও তাৎক্ষণিকভাবে নাম-পরিচয় জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

সোমবার (৩ মার্চ) দুপুর ১২টা ১৭ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে দুটি ইউনিটের প্রায় ৪৭ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।   

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, হোটেলটি ছয়তলা ভবন হলেও আগুন লাগে দ্বিতীয় তলায়। তবে আগুন নিয়ন্ত্রণের পর তল্লাশি চালিয়ে চারটি মরদেহ পাওয়া যায় ছয়তলায়।

তিনি বলেন, ‘মরদেহ ছয়তলার বাথরুমের কাছে ও তিনটি সিঁড়ির গোড়ায় পাওয়া যায়। সিঁড়ির দরজার তালা দেওয়া ছিল, এ কারণে তারা বের হতে পারেননি।’

ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেনি। তবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট বা গ্যাসলাইন থেকে আগুনের সূত্রপাত হতে পারে। 

নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনার বিস্তারিত তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী।

/এবি/আরকে/
সম্পর্কিত
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী