পরিবেশ সুরক্ষায় বিচারক সম্মেলন আয়োজনের প্রস্তাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০২৫, ১৯:১২আপডেট : ০৩ মার্চ ২০২৫, ১৯:১২

ব্রাজিলের ন্যাশনাল হাইকোর্টের প্রধান বিচারপতি আন্তোনিও হারমান বেঞ্জামিন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সোমবার (৩ মার্চ) আগারগাঁওয়ের বন ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে পরিবেশ ও বন সংরক্ষণ বিষয়ে বিচারকদের সম্মেলন আয়োজনের প্রস্তাব দেন আন্তোনিও হারমান বেঞ্জামিন। পরিবেশ উপদেষ্টা প্রস্তাবে সম্মতি দেন।

আলোচনায় জলবায়ু পরিবর্তন মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও টেকসই বন ব্যবস্থাপনায় বিচারিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। পরিবেশ আইন বিশেষজ্ঞ বিচারপতি বেঞ্জামিন বন সংরক্ষণ ও জলবায়ু ন্যায়বিচারে ব্রাজিলের অভিজ্ঞতা তুলে ধরেন।

উপদেষ্টা রিজওয়ানা হাসান বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণ ও সুন্দরবন-জাফলংসহ পরিবেশগতভাবে সংবেদনশীল এলাকার জীববৈচিত্র্য রক্ষার উদ্যোগ সম্পর্কে জানান।

বৈঠকে পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক চুক্তি বাস্তবায়নে বাংলাদেশ ও ব্রাজিলের যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়। পরিবেশ আইনের প্রয়োগ ও টেকসই উন্নয়নে বিচারিক সক্রিয়তার গুরুত্ব নিয়েও আলোচনা হয়েছে। জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে তরুণ ও স্থানীয় সম্প্রদায়ের ভূমিকার ওপরও আলোকপাত করা হয়।

ব্রাজিলের প্রধান বিচারপতি পরিবেশ সংরক্ষণে বাংলাদেশের সক্রিয় অবস্থানকে সাধুবাদ জানান এবং আইনি ও নীতিগত বিষয় নিয়ে দুই দেশের মধ্যে আরও অভিজ্ঞতা বিনিময়ের আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস উপস্থিত ছিলেন। তিনি বন উজাড় রোধসহ পারস্পরিক গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ব্রাজিল ও বাংলাদেশের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

/এসএনএস/আরকে/
সম্পর্কিত
‘সরকারের পক্ষ থেকে সার্কভুক্ত দেশগুলোর প্রতিনিধিদের দাওয়াত দেওয়া হয়েছে’
আইন প্রয়োগের মাধ্যমে হর্নমুক্ত বাংলাদেশ গড়ার আশা পরিবেশ উপদেষ্টার 
ভোটের রিকশা উদ্বোধন‎‎জাতীয় স্বার্থে গণভোটে ‘হ্যাঁ’তে রায় দিতে হবে: রিজওয়ানা হাসান
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম