রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০২৫, ১৫:১৫আপডেট : ০৪ মার্চ ২০২৫, ১৫:১৫

রাজধানীর কামরাঙ্গীরচরে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে এক রড মিস্ত্রির মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও একজন শ্রমিক। 

মঙ্গলবার (৪ মার্চ) বেলা ১১টার দিকে কামরাঙ্গীরচর ব্যাটারি ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মো. তারেক সরদার (৩৫), আর আহত শ্রমিকের নাম মো. হাসান (২৫)। 

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, নির্মাণাধীন ভবনের চতুর্থ তলার ছাদে রড তোলার সময় পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন তারেক। এতে তিনি নিচে একতলার ছাদে পড়ে যান, আর তার সহকর্মী হাসান একেবারে মাটিতে পড়ে গুরুতর আহত হন। 

গুরুতর আহত অবস্থায় দুজনকে দুপুর ১২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়। তবে কর্তব্যরত চিকিৎসক তারেককে মৃত ঘোষণা করেন। আহত হাসান জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। 

কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান জানান, নির্মাণাধীন ভবনে কাজ করার সময় উপর থেকে পড়ে একজন মারা গেছেন এবং অপরজন আহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। 

তারেক সরদার মাদারীপুরের কালকিনি উপজেলার আন্ডার চর গ্রামের চাঁন মিয়ার ছেলে। তিনি রাজধানীর কামরাঙ্গীরচর ব্যাটারি ঘাট এলাকায় বসবাস করতেন। 

নির্মাণকাজে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না করায় এই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা মনে করছেন।

/এবি/এমএস/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ঈদের ছুটিতে রাজধানীতে ১৫ জনের অস্বাভাবিক মৃত্যু
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের