দাবি আদায়ে অনশনের ষষ্ঠ দিনে আউটসোর্সিং কর্মীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০২৫, ১৫:৩৪আপডেট : ০৪ মার্চ ২০২৫, ১৫:৩৪

স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ঠিকাদার প্রথা বাতিল, বিনা কারণে চাকরিচ্যুতদের পুনর্বহাল ও বকেয়া বেতন পরিশোধের মতো দাবি আদায়ের লক্ষ্যে ষষ্ঠ দিনের মতো আমরণ অনশন পালন করছে সরকারি, স্বায়ত্তশাসিত দফতর-অধিদফতরের সব প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রকল্পের কর্মকর্তারা।

মঙ্গলবার (৪ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে এই আমরণ অনশন পালন করছেন আউটসোর্সিং কর্মকর্তারা।

উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি থেকে দাবি আদায়ে এই আমরণ অনশনে পালন করছেন তারা। অনশনকারীরা জানায়, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আমরণ অনশন চালিয়ে যাবে।

দাবি আদায়ে অনশনের ষষ্ঠ দিনে আউটসোর্সিং কর্মীরা অনশনকারীরা বলেন, আমরা অবহেলিত আউটসোর্সিং, দৈনিকভিত্তিক ও প্রকল্পভুক্ত কর্মচারী। আমরা কোনও বৈষম্য চাই না। আমরা মর্যাদাপূর্ণ জীবন ধারণের অধিকার চাই।

তারা আরও বলেন, সরকারি-আধাসরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ঠিকাদার প্রথা বাতিল করতে হবে। বিনা কারণে চাকুরিচ্যুতদের পুনর্বহাল করতে হবে এবং বকেয়া বেতন পরিশোধ করতে হবে; আমাদের দাবি এটাই।

অনশনে কর্মসূচিতে প্রায় ৫ শতাধিক আউটসোর্সিং কর্মী উপস্থিত ছিল। এতে করে সাময়িকভাবে রাস্তায় কিছুটা যানজটের সৃষ্টি হয়।

/এএজে/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী