ইফতার আনতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো ব্যবসায়ীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৪ মার্চ ২০২৫, ২০:৪০আপডেট : ০৪ মার্চ ২০২৫, ২০:৪০

রাজধানীর এলিফ্যান্ট রোডে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় মো. আব্দুল মান্নান (৬১) নামে এক দর্জি নিহত হয়েছেন। তিনি এলিফ্যান্ট রোডের বিএস ভবনের প্যান্টাগন টেইলার্সের মালিক ছিলেন।

মঙ্গলবার (৪ মার্চ) বিকাল সাড়ে পাঁচটার দিকে এলিফ্যান্ট রোডের সুবাস্তু আইসিটি ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাশের এক ব্যবসায়ী মো. হাবিব জানান, আব্দুল মান্নান ইফতার আনতে দোকান থেকে বের হয়েছিলেন। রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়েন।

হাবিব আরও জানান, দুর্ঘটনায় মোটরসাইকেলচালক সামান্য আহত হন। তবে তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

নিহত আব্দুল মান্নানের গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সদর উপজেলার পলাশপাড়া গ্রামে। তিনি পরিবারসহ জিগাতলা ট্যানারি মোড়ে বসবাস করতেন।

/এআইবি/এবি/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের