বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

শিশু সামির হত্যা মামলায় যুবলীগ নেতা মাহমুদুল হক গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৪ মার্চ ২০২৫, ২১:২৩আপডেট : ০৪ মার্চ ২০২৫, ২১:২৪

রাজধানীর মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত ৯ বছরের শিশু সামির হত্যা মামলার এজাহারভুক্ত আসামি যুবলীগ নেতা মাহমুদুল হককে (৪৩) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে মিরপুর-১০ নম্বর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা মাহমুদুল হককে শনাক্ত করে আটক করে। পরে তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাফরুল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কাফরুল থানার পরিদর্শক (তদন্ত) মো. রুবেল মল্লিক।

তিনি বলেন, এ বিষয়ে বিস্তারিত ওসি স্যার বলতে পারবেন। তার সঙ্গে যোগাযোগ করুন। এদিকে স্থানীয়রা জানান, গ্রেফতার মাহমুদুল হককে ছেড়ে দেওয়ার জন্য আওয়ামী লীগের লোকজন থানায় পুলিশের সঙ্গে সমঝোতার চেষ্টা করছেন।

কাফরুল থানা সূত্রে জানা যায়, জুলাই-আগস্ট আন্দোলন চলাকালে ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে শিশু সামির নিহত হয়। এ ঘটনায় শিশুটির বাবা শফিকুর রহমার বাদী হয়ে মোট ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও শতাধিক জনকে আসামি করে মামলা করেন। আসামিদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক পুলিশ প্রধান, সাবেক ডিএমপি কমিশনার এবং কাফরুল থানার সাবেক ওসিও রয়েছেন। গ্রেফতার মাহমুদুল হক ৯ নম্বর আসামি।

নিহত শিশুর বাবা শফিকুর রহমান জানান, শুরু থেকেই কাফরুল থানা পুলিশ এই মামলা নিতে গড়িমসি করে। এতদিনেও এই মামলায় কাউকে গ্রেফতার করা হয়নি। আজ বৈষম্যবিরোধী ছাত্ররা আসামি মাহমুদুল হককে আটকের পর পুলিশের কাছে হস্তান্ত করে। এরপরই পুলিশ তাকে ছেড়ে দিতে আওয়ামী লীগ-যুবলীগের লোকজনের সঙ্গে সমঝোতার চেষ্টা করছে।

এদিকে থানা পুলিশ জানায়, গ্রেফতার মাহমুদুল হককে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

/এবি/আরআইজে/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম