নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন মহিলা পরিষদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মার্চ ২০২৫, ১৮:৩৪আপডেট : ০৬ মার্চ ২০২৫, ১৮:৩৪

নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ মহিলা পরিষদ বলেছে, নানা অজুহাতে নারীকে হেনস্তা ও নারীর প্রতি সহিংসতার ঘটনা নিয়মে পরিণত হয়েছে। গণপরিসরে নারীর নিরাপত্তা ঝুঁকির সম্মুখীন হচ্ছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম এবং সাধারণ সম্পাদক মালেকা বানু সই করা এক বিবৃতিতে একথা বলা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, গণমাধ্যমে প্রকাশিত খবরের মাধ্যমে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ক্যাম্পাসে পোশাক নিয়ে হেনস্তার শিক্ষার হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী বাইন্ডার মোস্তফা আসিফ তাকে হেনস্তা করেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে অভিযোগ ও শাহবাগ থানায় মামলা দায়ের করেন ওই ছাত্রী।

মহিলা পরিষদ জানায়, এসব ঘটনা নারীর মর্যাদা, নিরাপত্তা, স্বাধীন চলাচল, ব্যক্তিগত সিদ্ধান্তের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, যার মাধ্যমে তার মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। নারীর স্বাভাবিক জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলছে। আমরা দ্রুত এ পরিস্থিতির অবসানে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।

/এসও/আরকে/
সম্পর্কিত
অর্থনীতিতে নারীর ক্ষমতায়নে পিছিয়ে বাংলাদেশ
দুর্গম চরে নিরাপদ মাতৃত্বে নতুন দিগন্ত
ঢাকার যেসকল মসজিদে থাকছে নারীদের ঈদের নামাজ পড়ার ব্যবস্থা
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম