হেফাজতের মহাসমাবেশ, লোকারণ্য সোহরাওয়ার্দী উদ্যান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মে ২০২৫, ০৯:১৯আপডেট : ০৩ মে ২০২৫, ১১:০৯

সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশ শুরু হয়েছে। শনিবার (৩ মে) পূর্ব নির্ধারিত সময় সকাল ৯টায় মহাসমাবেশের উদ্বোধন করেন শাপলা চত্বরের শহিদ ইউনূস মোল্লার বাবা মো. নাজিম উদ্দিন।

সমাবেশে সারা দেশ থেকে হেফাজতের নেতাকর্মীরা অংশ নিয়েছেন।  মাঠ ছাপিয়ে সমাবেশের বিস্তৃতি ঘটেছে আশপাশের সড়কে। সমাবেশের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়।

সমাবেশে বক্তব্য দিচ্ছেন দেশের শীর্ষ আলেমরা (ছবি: সাজ্জাদ হোসেন)

শনিবার (৩ মে) সকাল ৯টায় অনুষ্ঠান শুরুর নির্ধারিত সময়ের আগেই লোকে লোকারণ্য হয়ে পড়েছে পুরো মাঠ। অনেকে রমনা পার্ক, মৎস্য ভবন মোড়, শাহবাগ মোড়ে  অবস্থান নিয়েছেন। এর আগে সকাল থেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন হেফাজতের নেতাকর্মীরা।

মঞ্চে হেফাজতের নেতারা  (ছবি: সাজ্জাদ হোসেন)

নারী বিষয়ক সংস্কার কমিশনের ‘কোরআন-সুন্নাহবিরোধী’ প্রতিবেদনসহ কমিশন বাতিল, সংবিধানে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনর্বহাল, ফ্যাসিবাদের আমলে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, শাপলা চত্বরে ‘গণহত্যাসহ সব হত্যাকাণ্ডের’ বিচার এবং ফিলিস্তিন ও ভারতে ‘মুসলিম গণহত্যা-নিপীড়ন’ বন্ধের দাবিতে এ মহাসমাবেশ হচ্ছে।

মহাসমাবেশে অংশ নিতে সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে উদ্যানে আসেন হেফাজতের নেতাকর্মীরা

সভাপতিত্বে করছেন হেফাজতের আমির মাওলানা শাহ্ মুহিব্বুল্লাহ্ বাবুনগরী। বক্তব্য দেবেন দেশের শীর্ষস্থানীয় আলেমরা।

সমাবেশে যোগ দিয়েছেন সারা দেশ থেকে আসা নেতাকর্মীরা

/এমকে/ইউএস/
সম্পর্কিত
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
‘জিয়ার রাষ্ট্রচিন্তার সঙ্গে সামঞ্জস্য রেখেই চলছে সংস্কার কাজ’
অর্থনীতিতে নারীর ক্ষমতায়নে পিছিয়ে বাংলাদেশ
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি