কাজ বন্ধের দিনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০২৫, ২২:৩৩আপডেট : ০৭ মার্চ ২০২৫, ২২:৩৩

বিমানবন্দর এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম মো. হৃদয় হোসেন (২২)। শুক্রবার (৭ মার্চ) বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় উত্তরা আধুনিক মেডিক্যাল পরে সেখান থেকে বিকাল ৫টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। 

ঢামেক হাসপাতালে নিয়ে আসা সহকর্মী জাহাঙ্গীর বলেন, বিমানবন্দরের বিপরীত পাশে আই পিসিও ডেভেলাপ কোম্পানি নির্মাণাধীন ১১ তলা ভবনের ৪ তলায় এক ভবনে থেকে অন্য ভবনে লাফ দিয়ে যাওয়া সময় নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জাহাঙ্গীর আরও বলেন, ভবনটির নবনির্মিত শুধু ফিনিশিংয়ের কাজ চলছিল। তবে আজ সেখানে কাজ বন্ধ ছিল। ওই ভবনে আজ কাজ না থাকা সত্ত্বেও কেন ওপরে উঠেছিল; তা কেউ বলতে পারেননি।

অবশ্য ওই যুবক নির্মাণাধীন ভবনটিতেই থাকতেন বলেও জানিয়েছেন আরেক সহকর্মী।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

মৃত হৃদয় হোসেন জামালপুর সদরের চক বেলতৈলী গ্রামের ওমর আলীর ছেলে।

/এআইবি/কেএইচ/ইউএস/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের