নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের অন্যতম সংগঠকসহ গ্রেফতার ৩৬

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০২৫, ১৬:৫৭আপডেট : ০৮ মার্চ ২০২৫, ১৬:৫৭

নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের অন্যতম সংগঠক সাইফুল ইসলামসহ অন্তত ৩৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৭ মার্চ) থেকে এসব সদস্যকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

প্রেস উইং জানায়, ২০০৯ সালে রাষ্ট্রবিরোধী প্রচারণার জন্য হিযবুত তাহরীরকে নিষিদ্ধ করা হয়।

শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের বাইরে নিষিদ্ধ সমাবেশে অংশ নেওয়া এই গ্রুপের সদস্যদের খোঁজে দেশব্যাপী তল্লাশি শুরু করেছে পুলিশ। এ প্রসঙ্গে পুলিশের মহাপরিদর্শক (আইজি) বাহারুল আলম বলেন, ‘আমরা সমাবেশের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করছি। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেওয়ায় আমরা অনেক সদস্যকে চিহ্নিত করেছি।’

এই সংগঠনের সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা দায়ের করেছে বালে জানিয়েছে পুলিশ।

/এসও/আরকে/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান