কেরানীগঞ্জে অন্তঃসত্ত্বা নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ঢামেকে ভর্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০২৫, ১৪:৫৭আপডেট : ০৯ মার্চ ২০২৫, ১৪:৫৮

দেশব্যাপী ধর্ষকদের শাস্তির প্রতিবাদে রাজপথ যখন উত্তাল এমন সময় ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে চার মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে (২০) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার (৮ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। ওই নারী ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি রয়েছেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য জানান। তিনি বলেন, ‘ভুক্তভোগী ওই নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

ভুক্তভোগীর বরাত দিয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার জাজিরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. মোশারফ হোসেন মিয়া জানান, শনিবার রাতে থাকা-খাওয়ার ব্যবস্থা করে দেওয়ার কথা বলে কেরানীগঞ্জের পানগাঁও ঋষিপাড়া এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে ওই নারীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়।

তিনি বলেন, ‘ওই নারী স্বামীর সঙ্গে অভিমান করে শনিবার বিকালের দিকে চাঁদপুর থেকে লঞ্চে ঢাকায় আসেন। পরে সদরঘাট থেকে পোস্তগোলা আসার পর তাকে থাকা ও খাওয়ানোর কথা বলে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে হাতেনাতে দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।’

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের