নারী দিবসে সহযোগিতা পেলো আপন নিবাসের বৃদ্ধ মায়েরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৯ মার্চ ২০২৫, ২০:০৩আপডেট : ০৯ মার্চ ২০২৫, ২০:০৩

বিশ্ব নারী দিবস উপলক্ষে ইনার হুইল ক্লাব ধানমন্ডি রাজধানীর উত্তরখানে অবস্থিত আপন নিবাস বৃদ্ধাশ্রমে অবহেলিত বৃদ্ধ মায়েদের পাশে দাঁড়িয়েছে। শনিবার (৮ মার্চ) নারী দিবস উপলক্ষে কার্যক্রমটি অনুষ্ঠিত হয়। রবিবার (৯ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ইনার হুইল ক্লাব ধানমন্ডির প্রেসিডেন্ট ফারজানা আবেদীন টুম্পা, ডিসট্রিক্ট ভাইস চেয়ারমান (২) শামীম খোন্দকার, সেক্রেটারি নাজনীন নাহার এবং ক্লাবের সদস্যরা বৃদ্ধাশ্রম পরিদর্শন করেন।

উল্লেখ‍্য, এই আশ্রমটিতে সংসারে অবাঞ্ছিত, নাম পরিচয়হীন, ঠিকানাবিহীন, মানসিক ভারসাম্যহীন রাস্তায় পরিত‍্যক্ত অবস্থায় থাকা নারীদের পরম আশ্রয়স্থল। সদস‍্যরা এসব মায়েদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় আশ্রমের বাসিন্দারা আনন্দে আপ্লুত হয়ে পড়েন।

ডিসট্রিক্ট ভাইস চেয়ারমান (২) শামীম খন্দকার বলেন, বিশ্ব নারী দিবসে কমিউনিটি সার্ভিসের আওতায় আমরা ইনার হুইল ক্লাবের মাধ্যমে সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে দুস্থ মানুষের জীবনমান উন্নয়ন ও সমঅধিকার নিশ্চিত করার চেষ্টা অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছি।

প্রেসিডেন্ট ফারজানা আবেদীন টুম্পা বলেন, ‘ইনার হুইল ক্লাব সব সময়ই সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সেবায় নিয়োজিত, এরই ধারাবাহিকতায় আমরা আজ এই বৃদ্ধাশ্রমের ১১০ জন বাসিন্দার মাঝে দৈনন্দিন খাদ্য হিসেবে চাল, ডাল, তেল, চিনি, বুট, মুড়ি, চিড়া, চিনি, আলু, পেঁয়াজ ইত্যাদি বিতরণ করি।'

আপন নিবাস বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সৈয়দা সেলিনা শেলী জানান, এই আশ্রমে সমাজে পরিচয়হীন ও সংসার পরিত‍্যক্ত বৃদ্ধাদের সুশ্রুষা এবং মৃত্যু পরবর্তী সৎকার অত্যন্ত নিষ্ঠার সঙ্গে করা হয়। বৃদ্ধাশ্রম পরিচালনা একটি ব‍্যয়বহুল ও কঠিন কাজ। সমাজের সহৃদয়বান মানুষের সহযোগিতা পেলে সেবার পরিধি ও মান আরও সম্প্রসারিত করা সম্ভব।

/এসও/আরআইজে/
সম্পর্কিত
অর্থনীতিতে নারীর ক্ষমতায়নে পিছিয়ে বাংলাদেশ
দুর্গম চরে নিরাপদ মাতৃত্বে নতুন দিগন্ত
ঢাকার যেসকল মসজিদে থাকছে নারীদের ঈদের নামাজ পড়ার ব্যবস্থা
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের