বাজেটে নারী উদ্যোক্তাদের জন্য ১২৫ কোটি টাকার তহবিলের প্রস্তাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০২৫, ১৫:৩৬আপডেট : ০২ জুন ২০২৫, ১৫:৩৬

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নারী উদ্যোক্তাদের জন্য ১২৫ কোটি টাকার বিশেষ তহবিল বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও ব্যবসার সহায়ক পরিবেশ তৈরি করার লক্ষ্যে এই বরাদ্দ প্রস্তাব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সোমবার (২ জুন) বিকাল ৩টায় বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত বাজেট বক্তৃতায় তিনি এ ঘোষণা দেন। বাজেট বক্তব্যে অর্থ উপদেষ্টা বলেন, ‘নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে এবং তাদের ব্যবসায়িক উদ্যোগকে গতিশীল করতে ১২৫ কোটি টাকার একটি পৃথক তহবিল গঠনের প্রস্তাব করা হয়েছে।’

তিনি আরও জানান, নারীর নিরাপত্তা ও ক্ষমতায়ন নিশ্চিত করতে জাতীয় মহিলা প্রশিক্ষণ ও উন্নয়ন একাডেমির আওতায় দক্ষতাভিত্তিক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। উপজেলা পর্যায়ে মহিলা প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে নারীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে তারা আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারেন।

ড. সালেহউদ্দিন জানান, নারী ক্ষমতায়ন ও দারিদ্র্য বিমোচনে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ‘ভিজিডি’ কর্মসূচির মাধ্যমে ইতোমধ্যে নির্বাচিত ২০ হাজার নারীকে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

অর্থ উপদেষ্টা আশা প্রকাশ করেন, প্রস্তাবিত এই বরাদ্দ ও কার্যক্রম নারীর অংশগ্রহণমূলক অর্থনীতিকে আরও শক্তিশালী করবে এবং নারীদের আত্মকর্মসংস্থানে নতুন সম্ভাবনা তৈরি করবে।

/জিএম/আরকে/
টাইমলাইন: বাজেট ২০২৫-২৬
০২ জুন ২০২৫, ১৭:৫১
সম্পর্কিত
অর্থনীতিতে নারীর ক্ষমতায়নে পিছিয়ে বাংলাদেশ
দুর্গম চরে নিরাপদ মাতৃত্বে নতুন দিগন্ত
ঢাকার যেসকল মসজিদে থাকছে নারীদের ঈদের নামাজ পড়ার ব্যবস্থা
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী