নারীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ দিতে হবে: ড. দেবপ্রিয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০২৫, ১৭:১৪আপডেট : ১৫ জুন ২০২৫, ১৭:১৪

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডির) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, নারীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে আসার সুযোগ দিতে হবে। নারী ও পুরুষের জন্য সর্বজনীন ভোট দিতে হবে। তিনি বলেন, এতে প্রস্তাবিত উচ্চকক্ষ বাস্তবায়িত হলে আনুপাতিক বিতর্ক এড়ানো যেতে পারে।

রবিবার (১৫ জুন) ডেইলি স্টার সম্মেলন কেন্দ্রে নাগরিক কোয়ালিশনের আয়োজনে ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়নে সংসদে সরাসরি ভোটে নারী প্রতিনিধিত্ব নির্বাচন: প্রয়োজনীয়তা, চ্যালেঞ্জ ও সমাধান’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রাজনৈতিক  দলের পক্ষ থেকে মনোনয়নে নারীদের অগ্রাধিকার বিষয়টি সহজ। নারী কমিশন নিয়ে যা হয়েছে, তা অনভিপ্রেত।

সংরক্ষিত নারী আসনের নারী এমপিরা হিনম্ন্যতায় ভোগেন। তিনটি সংসদীয় এলাকা তাকে দেখতে হয়। কিন্তু সে অবস্থান অনেকের থাকে না। অনেকের দলীয় প্রভাবও  থাকে না।

যদি নারীর শক্তিশালী অবস্থান বা শ্রম শক্তিতে অংশগ্রহণ না থাকে, বা তারা বাল্য বিয়ের শিকার হন, তাহলে তো নারীর কোনও অগ্রগতি হলো না।

নারী কিন্তু অবিভাজিত জনশক্তি নয়। সমাজের বিভিন্ন সেক্টরে নারীদের অবস্থান কতটুকু। সে বিষয়টি নিশ্চিত করতে হবে।

আলোচনায় নারীর ক্ষমতায়ন এবং রাষ্ট্র-কাঠামো ও রাজনীতিতে নারীর সুষ্ঠু প্রতিনিধিত্ব নিশ্চিত করতে— আগামী সংসদে নারী প্রতিনিধিদের সরাসরি নির্বাচন পদ্ধতি প্রবর্তনের লক্ষ্যে প্রয়োজনীয় নির্বাচনি আইন ও সংবিধানে গুরুত্বপূর্ণ সংস্কার নিয়ে আলোচনা করেন বিভিন্ন রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

 

/এমকে/এপিএইচ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
অর্থনীতিতে নারীর ক্ষমতায়নে পিছিয়ে বাংলাদেশ
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম