বনানীতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু, পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০২৫, ০৯:১৪আপডেট : ১০ মার্চ ২০২৫, ১৩:১৩

রাজধানীর বনানীতে চেয়ারম্যান বাড়ি ইউটার্ন ইনকামিংয়ে একজন নারী পোশাকশ্রমিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। এই মৃত্যুর জেরে পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে বনানী ও এর আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। 

সোমবার (১০ মার্চ) গুলশান ট্রাফিক বিভাগ তাদের ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করে। 

গুলশান ট্রাফিক বিভাগ থেকে জানানো হয়, বনানীতে সকাল আনুমানিক ৬টার দিকে চেয়ারম্যান বাড়ি ইউটার্ন ইনকামিংয়ে এক নারী সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। তবে, কোন পরিবহন দুর্ঘটনাটি ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে এবং যান চলাচল স্বাভাবিক করতে তৎপর রয়েছে।

অবরোধের কারণে আটকে আছে অসংখ্য গাড়ি (ছবি: সংগৃহীত)

এ ঘটনার প্রতিবাদে গার্মেন্টসকর্মীরা সড়ক অবরোধ করছেন। ইনকামিং ও আউটগোইং উভয় দিকের রাস্তা বন্ধ করে দেওয়ায় যান চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। এমনকি এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও তারা যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছেন।

পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে, যান চলাচল সচল রাখতে বনানী-কাকলী ক্রসিং এবং মহাখালীর আমতলীতে ডাইভারশন দেওয়া হয়েছে। গুলশান-২, গুলশান-১ হয়ে আমতলী দিয়ে ইনকামিং এবং একই পথে আউটগোয়িং চলাচলের ব্যবস্থা করা হয়েছে। 

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার বলেন, ভোরে সড়ক দুর্ঘটনায় একজন পোশাকশ্রমিক মারা গেছেন। আরেকজন আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ দুর্ঘটনায়  আন্দোলনকারীরা তিন জনের কথা বললেও আমরা দুইজনের কথা জানি।

তিনি বলেন, পোশাকশ্রমিকদের সড়ক অবরোধের কারণে সড়কের দুইপাশে যানবাহন চলাচল বন্ধ আছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

এ বিষয়ে ডিএমপি ট্রাফিকের গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মফুদুল ইসলাম বলেন, পোষাক শ্রমিকদের আন্দোলনের কারণে মহাখালী-বনানী সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। তবে আমরা যাত্রীদের ভোগান্তি কমাতে গাড়ি ডাইভারশন করে দিচ্ছি। কিছু গাড়ি ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে, কিছু গাড়ি রামপুরা রোড এবং প্রগতি সরণি দিয়ে যাচ্ছে।

/জেডএ/আরআইজে/
সম্পর্কিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
‘কবজি কাটা আনোয়ার’ গ্রুপের হাল ধরেছিলেন শাহীন, চলছিল নতুন সদস্য সংগ্রহের চেষ্টা
কেন্দ্রীয় কারাগারের দুই কারাবন্দির মৃত্যু
সর্বশেষ খবর
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
এশিয়া কাপে জিতেও পাকিস্তানের মন্ত্রীর কাছ থেকে ট্রফি নেননি ভারতের মেয়েরা
এশিয়া কাপে জিতেও পাকিস্তানের মন্ত্রীর কাছ থেকে ট্রফি নেননি ভারতের মেয়েরা
গার্মেন্ট শিল্পে বিদেশি কর্মকর্তা ছাড়াও শতভাগ দেশি কর্মসংস্থান সম্ভব: মাহদী আমিন
গার্মেন্ট শিল্পে বিদেশি কর্মকর্তা ছাড়াও শতভাগ দেশি কর্মসংস্থান সম্ভব: মাহদী আমিন
ককটেল ফাটিয়ে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৮
ককটেল ফাটিয়ে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৮
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়