মেডিক্যাল প্রশ্নফাঁসের মূল হোতার স্ত্রীর ৩৪ বিঘা জমি জব্দের আদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০২৫, ১৬:২৯আপডেট : ১০ মার্চ ২০২৫, ১৬:২৯

মেডিক্যাল ও ডেন্টালের প্রশ্নফাঁসের মূল হোতা জসিম উদ্দিন ভূইয়া মুন্নুর স্ত্রী শারমীন আরা জেসমিনের ৮১০ শতাংশ বাগানবাড়ী, ৩ ও ৪ তলা দুটি বাড়ি, ১২ হাজার বর্গফুটের টিনশেড ও ৮ তলা বাণিজ্যিক ভবনসহ ৩৪ দশমিক ৩৯ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত।  এছাড়া তার ৬টি ব্যাংক হিসাবের ৫ লাখ ৮২ হাজার ২২৯ টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১০ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, দুদকের পক্ষে উপপরিচালক কে এম আসাদুজ্জামান অবরুদ্ধ ও জব্দ চেয়ে আবেদন করেন। পরে বিচারক সেটি মঞ্জুর করেন।

আবেদনে বলা হয়েছে, শারমীন আরা জেসমিনের স্বামী জসিম উদ্দিন ভুইয়া মুন্নুর নামে ঢাকার দুর্নীতি দমন কমিশন আইনের ২০০৪ এর ২৬ (২) ধারা ও ২৭ (১) ধারা তৎসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইনের, ২০১২ এর ৪ (২) ও ৪ (৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় অনুসন্ধান চলমান রয়েছে।

অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায় যে, আসামি তার অবৈধভাবে অর্জিত স্থাবর সম্পদ বিক্রি/হস্তান্তর করার অপচেষ্টা চালাচ্ছে। যা সুষ্ঠু অনুসন্ধান ও প্রমাণের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করতে পারে। ফলে অভিযুক্তের স্বার্থ-সংশ্লিষ্ট নিম্ন বর্ণিত স্থাবর/অস্থাবর সম্পদ আদালতের মাধ্যমে ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধ (করা একান্ত আবশ্যক।

প্রসঙ্গত, ২০২০ সালের ২৩ জুলাই মেডিক্যাল ও ডেন্টালের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে চক্রের প্রধান জসিম উদ্দিন ভুঁইয়া ওরফে মুন্নুকে গ্রেফতার করে পুলিশ।

/এনএইচ/এপিএইচ/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি