রাখাল রাহার বিরুদ্ধে কমিশন বাণিজ্যের অভিযোগ অপপ্রচার: এনসিটিবি চেয়ারম্যান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০২৫, ১৬:৫৮আপডেট : ১১ মার্চ ২০২৫, ১৭:০০

অন্তর্বর্তী সরকারের পাঠ্যবই সংশোধন ও পরিমার্জন কমিটির অন্যতম সমন্বয়ক লেখক ও গবেষক রাখাল রাহার বিরুদ্ধে ‘পাঠ্যবই ছাপানোর কাগজ ব্যবসার ৪০০ কোটি টাকার কমিশন বাণিজ্য’কে অপপ্রচার বলে মন্তব্য করেছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসান।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে রাজধানীর মতিঝিলে এনসিটিবি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

এনসিটিবি চেয়ারম্যান বলেন, ‘পাঠ্যবই ছাপার কাগজ কেনার সঙ্গে রাখাল রাহার কোনও সম্পর্ক নেই। রাখাল রাহার বিরুদ্ধে এনসিটিবির পাঠ্যবই ছাপার কাগজ ব্যবসার ৪০০ কোটি টাকার কমিশন বাণিজ্যের অভিযোগ অপপ্রচার। পাঠ্যবইয়ের কাগজই কেনা হয়েছে ১০০ কোটি টাকার। সেখানে ৪০০ কোটি টাকার বাণিজ্য কীভাবে হবে, সেটা বোধগম্য নয়। কাগজ কেনায় কমিশন বাণিজ্যের অভিযোগ তুলে একটি গণমাধ্যমে প্রকাশ করা সংবাদ ভুয়া এবং প্রোপাগান্ডা।’

অধ্যাপক ড. রিয়াজুল হাসান বলেন, ‘চলতি বছরের পাঠ্যবই পরিমার্জন কমিটিতে রাখাল রাহা দায়িত্ব পালন করেছেন। টেন্ডার, পাঠ্যবই ছাপা, কাগজ কেনার কাজগুলোতে তার সম্পৃক্ততা নেই। এসব কাজ সম্পূর্ণ নিয়ম মেনে করা হয়েছে।’

চেয়ারম্যান আরও জানান, সমন্বয় গাজী সালাউদ্দিন তানভীরও এর সঙ্গে জড়িত নন। তার জড়িত থাকার কোনও সুযোগ নেই।

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
চলতি শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক মুদ্রণ ও সরবরাহ কার্যক্রম সম্পন্ন
পাঠ্যবইয়ে ঊনসত্তরের গণঅভ্যুত্থানের সঙ্গে জুলাই আন্দোলনের তুলনা
৭ মার্চের ভাষণ বাদ, স্থান পেয়েছে জুলাই আন্দোলন
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম