পুলিশের বাধার মুখে কদম ফোয়ারা মোড়ে শুয়ে পড়েছেন প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১২ মার্চ ২০২৫, ১৩:২১আপডেট : ১২ মার্চ ২০২৫, ১৩:২১

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে তার বাসভবন যমুনার উদ্দেশে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা পদযাত্রা শুরু করলে তাতে বাধা দেয় পুলিশ। এরই পরিপ্রেক্ষিতে শিক্ষকরা রাস্তা দখল করে কাফনের কাপড় মুড়িয়ে শুয়ে পড়েছেন। এতে বন্ধ হয়ে গেছে সড়কের যান চলাচল।

বুধবার (১২ মার্চ) দুপুরে রাজধানীর কদম ফোয়ারা মোড়ে এই ঘটনা ঘটে।

অনতিবিলম্বে সব বিশেষ (অটিস্টিক ও প্রতিবন্ধী) বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্ত সুনিশ্চিত করাসহ পাঁচ দফা দাবি আদায়ে দীর্ঘদিন জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থানের পর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা করলে পুলিশ তাদের বাধা দেয়।

সরেজমিন দেখা যায়, দুপুর ১২টার দিকে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের ব্যানারে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাত্রার প্রস্তুতি নেন প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা। কিন্তু শুরু থেকে পুলিশ তাদের বাধা দেয়। তারা কিছুটা অগ্রসর হয়ে কদম ফোয়ারা মোড়ে এলে পুলিশ সর্বোচ্চ শক্তি দিয়ে পথ আটকে তাদের বাধা দেয়। এর প্রতিবাদে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা কদম ফোয়ারা মোড়েই বসে যান। এতে করে পল্টন থেকে প্রেস ক্লাবের সামনে হয়ে হাইকোর্টের দিকে আসার রাস্তাটি বন্ধ হয়ে যায়। অন্যদিকে মৎস্য ভবন থেকে শিক্ষা ভবনের দিকে আসার রাস্তাও বন্ধ হয়ে যায়। এতে করে রাস্তায় যানবাহনে থাকা যাত্রীরা ভোগান্তির মধ্যে পড়েন।

পরে পুলিশ পল্টন থেকে কদম ফোয়ারার দিকে আসার রাস্তায় থাকা গাড়িগুলো প্রেস ক্লাবের সামনে থেকে ইউটার্ন দিয়ে আবারও পল্টনের দিকে পাঠায়। অন্যদিকে মৎস্য ভবন থেকে আসা রাস্তার গাড়িগুলোকে বিকল্পভাবে শিক্ষা ভবনের দিকে যাওয়ার পথ করে দেয়। বর্তমানে এই দুটি সড়কে গাড়ির তীব্র জট তৈরি হয়েছে।

প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষকরা বলছেন, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যদি কেউ এখানে না আসে তবে তারা রাস্তা থেকে উঠবেন না।

বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের অন্য দাবিগুলো হচ্ছে— সব বিশেষ বিদ্যালয়ের প্রতিবন্ধীবান্ধব অবকাঠামো সুনিশ্চিত করতে হবে; বিশেষ শিক্ষার্থীদের ন্যূনতম শিক্ষা ভাতা তিন হাজার টাকা নিশ্চিত করতে হবে; শিক্ষার্থীদের মিডডে মিলসহ শিক্ষা উপকরণ, খেলাধুলা সরঞ্জাম প্রদান ও থেরাপি সেন্টার বাস্তবায়ন করতে হবে এবং ছাত্র-ছাত্রীদের ভোকেশনাল শিক্ষা কারিকুলামের আওতায় কর্মসংস্থান সৃষ্টি ও পুনর্বাসন সুনিশ্চিত করতে হবে।

/এএজে/আরআইজে/
সম্পর্কিত
পুলিশের হাত থেকে ওয়ারেন্টভুক্ত আসামি পালানোর অভিযোগ
রাতে ডিউটি করা দুই পুলিশকে নাকি মারবে তারা, এবার সতর্ক বার্তা সন্ত্রাসী রায়হানের
ঢাকার দুই ডিসির রদবদল
সর্বশেষ খবর
ড. মুহম্মদ শহীদুল্লাহ ও সৈয়দ মুজতবা আলীর কলেজটি কেমন আছে?
ড. মুহম্মদ শহীদুল্লাহ ও সৈয়দ মুজতবা আলীর কলেজটি কেমন আছে?
ছেলেকে না পেয়ে তার বাবাকে গ্রেফতার: রাষ্ট্র কি আবার সেই পথেই হাঁটছে?
ছেলেকে না পেয়ে তার বাবাকে গ্রেফতার: রাষ্ট্র কি আবার সেই পথেই হাঁটছে?
গৌরী ও সুহানাকে নিয়ে মণ্ডপে গেলেন শাহরুখ খান
গৌরী ও সুহানাকে নিয়ে মণ্ডপে গেলেন শাহরুখ খান
চুলায় রান্না করা খাবারে পড়ে নারীর মৃত্যু
চুলায় রান্না করা খাবারে পড়ে নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন