প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের রাস্তা থেকে সরিয়ে দিলো পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১২ মার্চ ২০২৫, ১৪:০৭ আপডেট : ১২ মার্চ ২০২৫, ১৫:৩৩

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের কাছে কদম ফোয়ারা মোড়ে থেকে প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষকদের সরিয়ে দিয়েছে পুলিশ। এতে প্রায় ৪০ মিনিট বন্ধ থাকার পর যান চলাচল শুরু হয় রাস্তায়। বুধবার (১২ মার্চ) দুপুর ১টার দিকে প্রতিবন্ধী শিক্ষকদের রাস্তা থেকে সরিয়ে দেয় পুলিশ।

সরেজমিন দেখা যায়, বেলা সাড়ে ১২টা থেকেই পুলিশ রাস্তা ছেড়ে দেওয়ার জন্য বারবার অনুরোধ করছিলেন প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষকদের। পুলিশ তাদের এও বলেছিল—আপনারা কয়েকজন প্রতিনিধি হয়ে আমাদের সঙ্গে আসুন। আমরা প্রধান উপদেষ্টার বাসভবনে আপনাদের স্মারকলিপি পৌঁছে দেবো। কিন্তু এতে কোনোভাবেই রাজি হননি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা। এদিকে রাস্তায় যানজট বাড়তে থাকে এবং তীব্র আকার ধারণ করে। শেষ পর্যন্ত বাধ্য হয়ে পুলিশ ব্যারিকেড তৈরি করে তাদের ধাক্কা দিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়। এ সময় পুলিশকে কোনও লাঠিচার্জ করতে দেখা যায়নি। পরে যান চলাচল শুরু হয়।

এর আগে বেলা সোয়া ১২টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের পদযাত্রায় বাধা দেয় পুলিশ। তখন তারা রাস্তা দখল করে কাফনের কাপড় মুড়িয়ে শুয়ে পড়ে। এতে সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। 

উল্লেখ্য, বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের দাবিগুলো হলো হচ্ছে—অনতিবিলম্বে সব বিশেষ (অটিস্টিক ও প্রতিবন্ধী) বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্ত সুনিশ্চিত করা; সব বিশেষ বিদ্যালয়ের প্রতিবন্ধীবান্ধব অবকাঠামো সুনিশ্চিত করতে হবে; বিশেষ শিক্ষার্থীদের ন্যূনতম শিক্ষা ভাতা তিন হাজার টাকা নিশ্চিত করতে হবে; শিক্ষার্থীদের মিডডে মিলসহ শিক্ষা উপকরণ, খেলাধুলা সরঞ্জাম প্রদান ও থেরাপি সেন্টার বাস্তবায়ন করতে হবে। ছাত্র-ছাত্রীদের ভোকেশনাল শিক্ষা কারিকুলামের আওতায় কর্মসংস্থান সৃষ্টি ও পুনর্বাসন সুনিশ্চিত করতে হবে।

/এএজে/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতাকর্মীদের ধন্যবাদ দিয়ে ওসি বললেন ‘আপনারা সাকসেস, যা চেয়েছেন তা পেয়েছেন’
২২ দিনে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহনে আগুন
সন্ত্রাসবিরোধী মামলা: মনিরুলের স্ত্রী-শ্যালককে কারাগারে আটক রাখার আবেদন
সর্বশেষ খবর
পদ্মা সেতুতে আজ টোল আদায় হয়েছে ৮৬ লাখ ৯০ হাজার টাকা
পদ্মা সেতুতে আজ টোল আদায় হয়েছে ৮৬ লাখ ৯০ হাজার টাকা
সাবেক শিক্ষামন্ত্রী মহিবুলের ভগ্নিপতি আটক
সাবেক শিক্ষামন্ত্রী মহিবুলের ভগ্নিপতি আটক
পারমাণবিক অস্ত্র ব্যবহার না করে পুতিন ‘সংযম’ দেখিয়েছেন: কুশনার
পারমাণবিক অস্ত্র ব্যবহার না করে পুতিন ‘সংযম’ দেখিয়েছেন: কুশনার
সিকদার পরিবারের ৮টি এয়ারক্রাফট ক্রোকের আদেশ
সিকদার পরিবারের ৮টি এয়ারক্রাফট ক্রোকের আদেশ
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
আজ কত টাকায় বিক্রি হচ্ছে ১ ভরি স্বর্ণ
আজ কত টাকায় বিক্রি হচ্ছে ১ ভরি স্বর্ণ
পদ্মা সেতু এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে 
পদ্মা সেতু এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে 
কনসার্ট শেষে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে মিছিল
কনসার্ট শেষে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে মিছিল