এনআইডি কার্যক্রম ইসির অধীনে রাখার দাবিতে মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মার্চ ২০২৫, ১৩:১৯আপডেট : ১৩ মার্চ ২০২৫, ১৩:১৯

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রম নির্বাচন কমিশনের (ইসি) অধীনে রাখার দাবিতে মানববন্ধন করেছেন নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তা-কর্মচারীরা।

মঙ্গলবার (১৩ মার্চ) রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের সামনে তারা এই মানববন্ধন করে।

মানববন্ধনে ইসির কর্মকর্তারা বলেন, এনআইডি কার্যক্রম ইসির অধীনেই নিরাপদ রয়েছে এবং ভবিষ্যতেও তা নিরাপদ থাকবে।

তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, একটি কুচক্রী মহল আগামী নির্বাচনে জটিলতা সৃষ্টি ও দুর্নীতির সুযোগ তৈরির উদ্দেশ্যে এনআইডি কার্যক্রম অন্যত্র সরিয়ে নেওয়ার ষড়যন্ত্র করছে।

ইসি কর্মকর্তারা আরও বলেন, ১৩ কোটি ভোটারের তথ্য সুরক্ষিত রাখতে এবং দেশে গণতন্ত্র অক্ষুণ্ণ রাখতে এনআইডি কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনেই থাকা জরুরি।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এতদিন ধরে যারা এই কার্যক্রম পরিচালনা করে আসছেন, তাদের ছাড়া এই কার্যক্রম অন্য কোথাও স্থানান্তর করা হলে পুরো প্রক্রিয়ায় ধস নামতে পারে।

এসময় দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন ইসির কর্মকর্তা কর্মচারীরা।

/জেডএ/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান