ভেনেজুয়েলায় আটক বাংলাদেশি জাহাজের ক্যাপ্টেনকে ছাড়িয়ে আনার উদ্যোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মার্চ ২০২৫, ১৯:০৮আপডেট : ১৩ মার্চ ২০২৫, ১৯:২৩

ভেনেজুয়েলায় আটক বাংলাদেশি জাহাজের ক্যাপ্টেনকে ছাড়িয়ে আনার চেষ্টা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এজন্য দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অ্যাটর্নি জেনারেলের অফিসের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছেন বাংলাদেশের কূটনীতিকরা।

বৃহস্পতিবার (১৩ মার্চ) এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ রফিকুল আলম।

জানতে চাইলে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সম্ভাব্য সব ধরনের আইনি অধিকার নিশ্চিত করতে এবং মাস্টারের (ক্যাপ্টেন) আশু মুক্তি ও জাহাজের বন্দর ত্যাগের লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রাসিলিয়ায় (ভেনেজুয়েলার দায়িত্বপ্রাপ্ত) বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সঙ্গে কূটনৈতিক প্রক্রিয়া অব্যাহত রেখেছে।’

উল্লেখ্য, বাংলাদেশি পতাকাবাহী জাহাজ মেঘনা প্রেস্টিজ গত ২৯ জানুয়ারি ভেনেজুয়েলায় বন্দর ত্যাগের ঠিক আগে স্থানীয় একজন ডুবুরি প্রাণ হারান এবং অপর একজন ডুবুরি আহত হন। এ ঘটনায় ভেনেজুয়েলা কর্তৃপক্ষ আইনি পদক্ষেপ শুরু করে। স্থানীয় কোস্ট গার্ডের তত্ত্বাবধানে বাংলাদেশি জাহাজটি নাবিক ও মালামালসহ আটক করা হয়। জাহাজের ক্যাপ্টেন/মাস্টার মাহবুবুর রহমানকে বিগত ৩০ জানুয়ারি স্থানীয় পুলিশ হেফাজতে নেওয়া হয়। একইসঙ্গে দুটি মামলা দায়ের করা হয়। 

মহাপরিচালক রফিকুল আলম জানান, যেহেতু বিষয়টি আইনি প্রক্রিয়াধীন এবং জাহাজের ক্যাপ্টেন বর্তমানে পুলিশ হেফাজতে আছেন, সেহেতু ভেনেজুয়েলার অ্যাটর্নি জেনারেলের অফিসে পাঠানোর জন্য ক্যাপ্টেনের মুক্তি ও জাহাজের বন্দর ত্যাগের উদ্দেশে আইনি যুক্তিসহ মামলার নথি ইংরেজিতে প্রস্তুত করে আইনি সারসংক্ষেপ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে। ৫ মার্চ নৌপরিবহন মন্ত্রণালয়কে এ বিষয়ে অনুরোধ করা হয়েছে। এছাড়া, পুলিশি মামলার অগ্রগতির বিষয়ে সার্বিক তথ্য জানতে চেয়ে ভেনেজুয়েলা সরকারকে গত ১১ মার্চ পুনরায় কূটনৈতিক চিঠি পাঠানো হয়েছে।

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরে দুই বিদেশি জাহাজের মধ্যে সংঘর্ষ, একটিতে ফাটল
সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষক্রিয়া: মৃত্যু বেড়ে ৮
সীতাকুণ্ডে জাহাজ কাটার সময় ‘বিষাক্ত গ্যাসে’ ৫ শ্রমিকের মৃত্যু
সর্বশেষ খবর
মেট্রো স্টেশনে গোপনে তরুণীর ভিডিও করার অভিযোগ, যুবক আটক
মেট্রো স্টেশনে গোপনে তরুণীর ভিডিও করার অভিযোগ, যুবক আটক
মধ্যপ্রাচ্যে উত্তেজনা নিয়ে সৌদি যুবরাজ ও মার্কিন সেন্টকম প্রধানের বৈঠক
মধ্যপ্রাচ্যে উত্তেজনা নিয়ে সৌদি যুবরাজ ও মার্কিন সেন্টকম প্রধানের বৈঠক
সীতাকুণ্ডে শিপইয়ার্ডে নিহতদের পরিবার পাবে ১০ লাখ টাকা করে
সীতাকুণ্ডে শিপইয়ার্ডে নিহতদের পরিবার পাবে ১০ লাখ টাকা করে
বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে সংসদে বিশেষ অধিবেশনের আহ্বান বিরোধীদলীয় নেতার
বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে সংসদে বিশেষ অধিবেশনের আহ্বান বিরোধীদলীয় নেতার
সর্বাধিক পঠিত
বন্ধ হলো সামিটের এলএনজি সরবরাহ, ‘বাড়বে’ ভোগান্তি
বন্ধ হলো সামিটের এলএনজি সরবরাহ, ‘বাড়বে’ ভোগান্তি
ডাকবাংলোতে ডেকে কর্মকর্তাকে পেটালেন পৌরসভার সিইও, ডিসি বললেন র‌বিবা‌রের ম‌ধ্যে বদ‌লি
ডাকবাংলোতে ডেকে কর্মকর্তাকে পেটালেন পৌরসভার সিইও, ডিসি বললেন র‌বিবা‌রের ম‌ধ্যে বদ‌লি
বাংলাদেশে ঘাঁটি গড়ার চেষ্টা করছে আল-কায়েদা, সতর্ক করলো জাতিসংঘ
বাংলাদেশে ঘাঁটি গড়ার চেষ্টা করছে আল-কায়েদা, সতর্ক করলো জাতিসংঘ
‘শ্রেষ্ঠ অধ্যায়ের সমাপ্তি’, নতুন জীবন শুরু করতে চান ছাত্রদলের রাকিব 
‘শ্রেষ্ঠ অধ্যায়ের সমাপ্তি’, নতুন জীবন শুরু করতে চান ছাত্রদলের রাকিব 
একসঙ্গে এক থানার দুই কর্মকর্তাসহ ৫ পুলিশ সদস্য বরখাস্ত
একসঙ্গে এক থানার দুই কর্মকর্তাসহ ৫ পুলিশ সদস্য বরখাস্ত