চাঁদপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: দগ্ধ একজনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০২৫, ১৭:৩৭আপডেট : ১৪ মার্চ ২০২৫, ১৮:৩৮

চাঁদপুর শহরের কোড়ালিয়া এলাকায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ খাদিজা আক্তার (২৫) মারা গেছেন। শুক্রবার (১৪ মার্চ) ভোরে চিকিৎসাধীন অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ফিমেল হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) তিনি মারা যান। 

গত ৯ মার্চ ভোরে চাঁদপুরের কোড়ালিয়া এলাকার জাকিরের ভবনের চতুর্থ তলায় সেহরির জন্য খাবার গরম করতে রান্নাঘরে যান খাদিজা আক্তার। এ সময় গ্যাসের চুলার লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ঘটে, এতে একই পরিবারের ছয়জন দগ্ধ হন। 

প্রথমে চারজনকে, পরে আরও দুইজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়। 

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, খাদিজার শরীরের ৮৫ শতাংশ দগ্ধ হয়েছিল, যার ফলে আজ ভোরে তিনি মারা যান। 

বর্তমানে চিকিৎসাধীন আছেন- শাহনাজ বেগম (২০ শতাংশ দগ্ধ), আবদুর রহমান (১৮ শতাংশ দগ্ধ), মহিম (১৫ শতাংশ দগ্ধ)।

এছাড়া, হোসাইন সরদার ও নুসরাত জাহান নিভা (প্রত্যেকের ৩ শতাংশ দগ্ধ) প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। 

/এআইবি/এবি/এমএস/
সম্পর্কিত
উল্কাপিণ্ড বিস্ফোরণে কেঁপে উঠলো যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্য
মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশির মৃত্যু, উড়ে গেছে শরীর
চীনের কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেলো ৯০ জনের
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান