রূপগঞ্জে টেক্সটাইল মিলে বিস্ফোরণে ২ জনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০২৫, ১৩:৩১আপডেট : ০৫ মে ২০২৫, ১৩:৩১

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মঞ্জু টেক্সটাইল মিলে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ চার জনের মধ্যে দুই জন মারা গেছেন। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

রবিবার (৪ মে) দিবাগত রাত ২টা ৪০ মিনিটে মারা যান মো. হান্নান (৫২)। তার শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল। সোমবার (৫ মে) সকাল সাড়ে ৯টায় মারা যান মো. কবির (৪৫)। তার শরীরের ৫৩ শতাংশ দগ্ধ ছিল।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান এ তথ্য জানান। তিনি বলেন, ‘চার জন দগ্ধ অবস্থায় বার্ন ইনস্টিটিউটে ভর্তি হন। তাদের মধ্যে হান্নান ও কবিরের মৃত্যু হয়েছে।

গত ১ মে সকাল সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জের রূপসী কাজীপাড়া এলাকায় মঞ্জু টেক্সটাইল মিলে ওই দুর্ঘটনা ঘটে। এতে দগ্ধ হন— সিকিউরিটি গার্ড মো. কবির (৪৫), মো. হান্নান (৫২), অ্যাকাউন্টস অফিসার মো. সাইফুল ইসলাম (৩২) এবং সাইফুল (২৮) নামে আরও একজন।

বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট না হলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লিকেল থেকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর কারখানাটির কার্যক্রম বন্ধ রয়েছে।

/এআইবি/এবি/আরকে/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান