‘ধর্ষণ’ শব্দের বদলে ‘নারী নির্যাতন’ ব্যবহারের অনুরোধ ডিএমপি কমিশনারের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০২৫, ১৯:২৩আপডেট : ১৫ মার্চ ২০২৫, ১৯:২৩

ঢাকা মহানগর পুলিশ (ডিএম‌পি) ক‌মিশনার শেখ মো. সাজ্জাত আলী গণমাধ্যমে ‘ধর্ষণ’ শব্দটি ব্যবহার না করার অনুরোধ জানিয়েছেন। এর বদলে তিনি ‘নারী নির্যাতন’ বা ‘নারী নিপীড়ন’ শব্দ ব্যবহারের অনুরোধ করেছেন।

শনিবার (১৫ মার্চ) রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের ডেইলি স্টার ভবনে গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিতে ‘হেল্প’ অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) ও সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন যৌথভাবে অ্যাপভিত্তিক পরিষেবাটি চালু করেছে।

শেখ মো. সাজ্জাত আলী বলেন, ‘আমি দুটি শব্দ খুব অপছন্দ করি, এর মধ্যে একটি হলো ধর্ষণ। আপনাদের কাছে অনুরোধ, এটা ব্যবহার করবেন না। আপনারা ‘নারী নির্যাতন’ বা ‘নিপীড়ন’ বলবেন। আমাদের আইনেও নারী ও শিশু নির্যাতন বলা হয়েছে। যে শব্দগুলো শুনতে খারাপ লাগে, সেগুলো আমরা না বলি।’

যেসব ঘটনা জনমনে আতঙ্ক বা ভয় সৃষ্টি করে তা কম দেখানোর অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘এটা আপনারা করবেন, আপনাদের পেশাগত দায়িত্ব। তবে যদি একটু ‘রিজনেবল’ করে দেখানো যায়। বসিলার একটি ছিনতাইয়ের ঘটনা আমরা ‘ডিটেক্ট’ করেছি। দুই–তিন ঘণ্টায় কয়েকবার দেখিয়েছে। যেসব ঘটনা ‘প্যানিক’ সৃষ্টি করে, 'সেন্স অব ইনসিকিউরিটি' তৈরি করে, তা যদি আপনারা বারবার না দেখান তাহলেই আমার মনে হয় ভালো হবে।’

গণপরিবহনে হেল্প অ্যাপে পাওয়া অভিযোগকে প্রাথমিক অভিযোগ বা এফআইআর হিসেবে ধরে পুলিশ কাজ করবে বলে জানান ডিএমপি কমিশনার। তিনি আরও বলেন, ‘সেক্ষেত্রে কাউকে থানায় যেতে হবে না। এরপর থেকেই যখন কোনও অ্যাকশনের দরকার হবে, এটা ধরেই আমরা মামলা নেবো।’

এ সময় গণপরিবহনে নিপীড়ন প্রতিরোধে শ্রমিকনেতা ও বাস মালিকদের সঙ্গে বৈঠকের পরামর্শ দেন শেখ সাজ্জাত আলী।

ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের সভাপতি রেজোয়ানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফৌজিয়া মোসলেম। এছাড়া ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ সংশ্লিষ্ট অংশীজনরাও উপস্থিত ছিলেন।

/কেএইচ/আরআইজে/
সম্পর্কিত
সেই বিএনপি নেতা আটক
গাজীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, খালু গ্রেফতার
গাছে বেঁধে স্কুলছাত্রী-যুবককে নির্যাতন: অভিযোগের তির বিএনপি নেতার দিকে
সর্বশেষ খবর
যশ ‘সাহসী’, কিয়ারা কেন সমালোচিত
যশ ‘সাহসী’, কিয়ারা কেন সমালোচিত
অবসরের পর বিসিসিআই থেকে মাসে কত টাকা পাবেন রাহানে?
অবসরের পর বিসিসিআই থেকে মাসে কত টাকা পাবেন রাহানে?
কেরানীগঞ্জ থেকে মতিঝিল: বোমা উদ্ধারের ঘটনাগুলোতে যোগসূত্র খুঁজছে পুলিশ 
কেরানীগঞ্জ থেকে মতিঝিল: বোমা উদ্ধারের ঘটনাগুলোতে যোগসূত্র খুঁজছে পুলিশ 
চুল পড়ছে? কখন সতর্ক হবেন, কী করবেন
চুল পড়ছে? কখন সতর্ক হবেন, কী করবেন
সর্বাধিক পঠিত
কখন বুঝবেন ‘চাকরিটা এবার ছাড়ার সময় হয়েছে’
কখন বুঝবেন ‘চাকরিটা এবার ছাড়ার সময় হয়েছে’
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি
অভাবের সংসার থেকে বাংলাদেশ টেস্ট দলে, মুশফিকের সংগ্রামের গল্প
অভাবের সংসার থেকে বাংলাদেশ টেস্ট দলে, মুশফিকের সংগ্রামের গল্প
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব