বিসিএসে চিকিৎসকদের বয়সসীমা ৩৪ করাসহ ৪ দাবি

ঢাবি প্রতিনিধি 
১৫ জুন ২০২৫, ২০:১৫আপডেট : ১৫ জুন ২০২৫, ২০:১৫

আসন্ন বিশেষ বিসিএসে চিকিৎসকদের বয়সসীমা ৩৪ বছর করাসহ ৪ দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ‘পিএসসি সংস্কার আন্দোলন চিকিৎসক পরিষদ’ নামে একটি সংগঠন। 

রবিবার (১৫ জুন) বিকালে রাজধানী শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এই সংবাদ সম্মেলন করেন সংগঠনটির সদস্যরা।

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে—

১। ৪৮তম বিশেষ বিসিএসের সময়সীমা বাড়িয়ে সংশোধিত বিজ্ঞপ্তির তারিখ থেকে ন্যূনতম ৩ মাস সময় দেওয়া

২। ৪৮তম বিশেষ বিসিএস প্রিলিতে উত্তীর্ণ ইন্টার্ন চিকিৎসকদের ভাইভা বোর্ডে অস্থায়ী বিএমডিসি রেজিস্ট্রেশন কার্ড দিয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া ও উত্তীর্ণদের চূড়ান্তভাবে চাকরিতে সুপারিশ করে পিএসসির অফিস আদেশ জারি করা। 

৩। ইন্টার্নশিপের মেয়াদকে বিবেচনায় রেখে বিলম্বে যোগদানের সুযোগ রেখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশ জারি করা।

৪। সব বিসিএসে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বর প্রকাশ করা।

সংবাদ সম্মেলনে ‘পিএসসি সংস্কার আন্দোলন চিকিৎসক পরিষদ’ এর মুখ্য সংগঠক মাহফুজুল হক চৌধুরী বলেন, ৪৬তম বিসিএসের আগ পর্যন্ত ডাক্তারদের বিসিএস পরীক্ষা দেওয়ার বয়স দুই বছর বেশি ছিল। কিন্তু ৪৭তম বিসিএসে প্রজ্ঞাপন জারির ক্ষেত্রে আমরা দেখেছি যে মুক্তিযোদ্ধাদের যে কোটা ছিল সে কোটা বাদ দিতে গিয়ে আমাদের ন্যায্য অধিকারটাও কেটে ফেলছে। মানে বিষয়টা এরকম যে আপনি মাথা ব্যথার জন্য ওষুধ না খেয়ে পুরো মাথাটাই কেটে ফেলছেন। এটা তো কোনও সলিউশন হতে পারে না।

৪৮তম বিসিএসে সময় বাড়ানোর দাবি তুলে ধরে তিনি বলেন, যেকোনও বিসিএসের জন্য ন্যূনতম তিন মাস সময় দিয়ে একটা প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। কিন্তু ৪৮তম স্পেশাল বিসিএসের ক্ষেত্রে তারা মাত্র ৪০ দিন সময় দিয়েছে, যেটা একজন পরীক্ষার্থীর ক্ষেত্রে কোনোভাবেই সম্ভব না। তাই এই সময়সীমা বৃদ্ধি করতে হবে এবং আমাদের বাকি দাবিগুলোও মেনে নিতে হবে।

/এমকেএইচ/
সম্পর্কিত
হঠাৎ হাসপাতাল পরিদর্শনে হাসনাত আবদুল্লাহ, ৫ চিকিৎসককে শোকজ
এআইকে ফাঁকি দিতে নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান
‘জিয়ার রাষ্ট্রচিন্তার সঙ্গে সামঞ্জস্য রেখেই চলছে সংস্কার কাজ’
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের