সহকারী প্রকৌশলী শরীফের সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মার্চ ২০২৫, ১৬:০৯আপডেট : ১৭ মার্চ ২০২৫, ১৬:০৯

মানিলন্ডারিংয়ের অভিযোগ থাকায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সহকারী প্রকৌশলী আবু শাহাদাৎ মো. শরীফের কুমিল্লার সাড়ে ৫১ শতক জমির ওপর নির্মিত রূপায়ন দেলোয়ার টাওয়ায় নামীয় ১টি বেজমেন্ট, ১টি সেমি বেজমেন্ট ও ১৩ তলার বাণিজ্যিক ভবনের দ্বিতীয় তলায় ১২২ বর্গফুটের দোকান জব্দের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া আদালত তার নামে ৩টি ব্যাংক হিসাব ও ৬টি বিও হিসাব এবং তার স্ত্রী ফাতেমা আক্তারের একটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন। 

সোমবার (১৭ মার্চ) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। দুদকের পক্ষে সহকারী পরিচালক মো. মাইনউদ্দিন জব্দ ও অবরুদ্ধের আবেদন করেন। 

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। 

আবেদনে বলা হয়েছে, আবু শাহাদাৎ মো. শরীফের বিরুদ্ধে পদ-পদবি ব্যবহারের মাধ্যমে প্রভাব খাটিয়ে অন্য কোনও উৎস হতে অবৈধভাবে অর্জিত অর্থ নিজ নামে ও তার স্ত্রী ফাতেমা আক্তার মজুমদারের নামে ব্যাংক হিসাবে এনে বৈধতা দেওয়ার চেষ্টা গ্রহণপূর্বক স্টান্ডার্ড ব্যাংক লিমিটেডের কুমিল্লা শাখার ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মাসুদের হিসাবে স্থানান্তরসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইনে সম্পৃক্ত অপরাধ করার অভিযোগটি অনুসন্ধানাধীন রয়েছে। 

আবু শাহাদৎ মো. শরীফের নামে থাকা স্থাবর সম্পদ, ব্যাংক হিসাব ও বিও হিসাবগুলো এবং তার স্ত্রী ফাতেমা আক্তার মজুমদার নামীয় হিসাব থেকে অর্থ অন্যত্র স্থানান্তর/হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। অনুসন্ধান নিষ্পত্তির আগে বর্ণিত সম্পদ স্থানান্তর, হস্তান্তর বা বেহাত হয়ে গেলে পরবর্তীতে উক্ত টাকা উদ্ধার করা দুরুহ হয়ে পড়বে। সে কারণে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ১৪ ধারা মোতাবেক স্থাবর সম্পদ ক্রোক এবং ব্যাংক হিসাবগুলো এবং বিও হিসাবগুলো থেকে অর্থ উত্তোলন অবিলম্বে অবরুদ্ধ করা আবশ্যক।

/এনএইচ/আরআইজে/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে