মশক নিয়ন্ত্রণে ডিএনসিসির সঙ্গে কাজ করবে সাড়ে ৫ হাজার স্বেচ্ছাসেবক

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৭ মার্চ ২০২৫, ২২:৩৫আপডেট : ১৭ মার্চ ২০২৫, ২২:৪২

আসন্ন বর্ষার মৌসুমে এডিস মশার বংশবিস্তার রোধে জনসচেতনতামূলক কার্যক্রমে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সঙ্গে কাজ করবে সাড়ে পাঁচ হাজার স্বেচ্ছাসেবক।

সোমবার (১৭ মার্চ) ডেঙ্গু প্রতিরোধে প্রস্তুতি ও করণীয় শীর্ষক গোল টেবিল বৈঠকে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ এ কথা জানান।

ডিএনসিসি প্রশাসক বলেন, মশক নিয়ন্ত্রণে জনচেতনতার বিকল্প নেই। তাই, জনসচেতনতা বৃদ্ধিতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিবো।

প্রশাসক আরও বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন গণ-পরিসরগুলিতে মশক নিধনের আধুনিক ফাঁদ স্থাপন করা হবে। মশক নিধনে ডিএনসিসির ব্যবহৃত কীটনাশকগুলোর নিরপেক্ষ ল্যাবে কার্যকারিতা পরীক্ষা করা হবে।

গোল টেবিল বৈঠকে অন্যান্যের সঙ্গে আরও উপস্থিত ছিলেন— ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান, প্রধান প্রকৌশলী ব্রিগে. জেনা. মো. মঈন উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগে. জেনা. ইমরুল কায়েস চৌধুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এ বি এম সামসুল আলম, বিভিন্ন সংস্থা থেকে আগত প্রতিনিধিরা এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

/জেডএ/এমকেএইচ/
সম্পর্কিত
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ, অগ্রগতি কতটা
সড়কে কোরবানির বর্জ্য: প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটি কর্মকর্তা বরখাস্ত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের