অলিগলিতে মোটরসাইকেল টহল বাড়ানো হবে: ডিএমপি কমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মার্চ ২০২৫, ২০:২২আপডেট : ১৮ মার্চ ২০২৫, ২০:২২

অপরাধ প্রতিরোধ ও নিরাপত্তা জোরদার করতে মহানগরীর অলিতে-গলিতে মোটরসাইকেল টহল আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

মঙ্গলবার (১৮ মার্চ) রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ফেব্রুয়ারি (২০২৫) মাসের অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

ছিনতাই প্রতিরোধে পুলিশের ভূমিকা নিয়ে ডিএমপি কমিশনার বলেন, রমজানের শুরুতে ছিনতাইয়ের গতি বৃদ্ধি পেলেও পুলিশি তৎপরতায় তা অনেকাংশে কমে এসেছে। তিনি পুলিশের সফলতা ধরে রাখতে আরও আন্তরিক প্রচেষ্টার আহ্বান জানান এবং বলেন, "সহায়ক পুলিশরাও পুলিশের মতো গ্রেফতার ক্ষমতা প্রয়োগ করবে, থানাগুলো তাদের সহায়তা করবে।"

নগরীর নিরাপত্তা জোরদার নিয়ে ডিএমপি কমিশনার আরও বলেন, জিডি এন্ট্রির এক ঘণ্টার মধ্যে পুলিশ রেসপন্স করবে এবং ঘটনাস্থলের ফ্ল্যাশ রিপোর্ট প্রদান করবে। মহানগরীর অলিতে-গলিতে মোটরসাইকেল টহল আরও বাড়ানো হবে। গ্রেফতারি ও সাজা পরোয়ানা কার্যকরে জোর দেওয়া হবে। আসন্ন ঈদকে সামনে রেখে বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে মহানগরবাসীকে সচেতন থাকতে হবে।

ঈদকে কেন্দ্র করে বিশেষ সতর্কতা

অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, সাম্প্রতিক সময়ে অনেক ছিনতাইকারী গ্রেফতার হওয়ায় মহানগরীর ছিনতাই পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে। তবে তিনি সতর্ক করে বলেন, "ছিনতাইকারীদের কোনও নির্দিষ্ট পেশা নেই, তাই তারা ঈদকে কেন্দ্র করে অপরাধে জড়াতে পারে। বিশেষ করে গাবতলী ও মহাখালী এলাকায় ছিনতাইকারীদের তৎপরতা বাড়তে পারে, এ বিষয়ে পুলিশকে সতর্ক থাকতে হবে।" 

অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক বলেন, "ঈদের সময় অনেক বাসা ও মার্কেট খালি থাকবে, বিশেষ করে স্বর্ণের দোকানগুলোর নিরাপত্তা জোরদার করতে হবে। রাত্রিকালীন টহল বাড়িয়ে চুরির ঘটনা প্রতিরোধ করতে হবে।"

অস্থিরতা ঠেকাতে পুলিশের প্রস্তুতি

অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. মাসুদ করিম বলেন, বিভিন্ন দাবিদাওয়া নিয়ে কিছু গোষ্ঠী রাস্তায় নেমে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে, পুলিশকে এ বিষয়ে সজাগ থাকতে হবে।

ডিএমপির অপরাধ পর্যালোচনা

সভায় যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন ফেব্রুয়ারি ২০২৫ মাসের সার্বিক অপরাধ পরিসংখ্যান উপস্থাপন করেন, যেখানে ডাকাতি, চুরি, খুন, অপমৃত্যু, সড়ক দুর্ঘটনা, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার সংক্রান্ত তথ্য তুলে ধরা হয়। 

সভায় আরও উপস্থিত ছিলেন— অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী, যুগ্ম পুলিশ কমিশনাররা, উপ-পুলিশ কমিশনাররা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনাররা, সহকারী পুলিশ কমিশনাররা ও সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি)।

ডিএমপি কমিশনার সকল কর্মকর্তাকে ঈদকে ঘিরে নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ দেন এবং নগরবাসীকে সচেতন থাকার আহ্বান জানান।

/এবি/এমএস/
সম্পর্কিত
এআইকে ফাঁকি দিতে নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান
ফাঁকা ঢাকার নিরাপত্তায় নজরদারি, ছুটি পাননি বেশিরভাগ পুলিশ
‘ঈদের জামাত ও ফাঁকা ঢাকায় থাকছে বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা’
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী