২০ রোজার মধ্যে শ্রমিকের বেতন-বোনাসসহ সব পাওনা পরিশোধের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মার্চ ২০২৫, ২২:৫৮আপডেট : ১৮ মার্চ ২০২৫, ২২:৫৮

২০ রোজার মধ্যে শ্রমিকের বেতন-বোনাসসহ সব পাওনা পরিশোধ করার দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি। পাশাপাশি ঈদে বিশেষ পরিবহন সেবা চালু করারও দাবি জানিয়েছে সংগঠনটি। 

মঙ্গলবার (১৮ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত মিছিল ও সমাবেশে এসব দাবি জানানো হয়। 

সমাবেশে ২০ রোজার মধ্যে শ্রমিকদের বেতন-বোনাসসহ সব পাওনা পরিশোধ, ঈদে বিশেষ পরিবহন সেবা চালু ও ছাঁটাই-নির্যাতন বন্ধের দাবি জানান সংগঠনের নেতারা। 

বক্তারা বলেন, আজ ১৭ রোজা, সামনে ঈদুল ফিতর। ২০ রোজার মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করার কথা বলেছে সরকার। অতীত অভিজ্ঞতার কারণে এবারও ঈদের আগে বেতন-বোনাস পরিশোধ নিয়ে শ্রমিকদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিচ্ছে। মিরপুর, নারায়ণগঞ্জসহ বিভিন্ন শ্রমিক অঞ্চলে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হচ্ছে না। শ্রমিকরা নানা মামলার শিকার হচ্ছে। মজুরি-বোনাস না দিয়ে উল্টো শ্রমিকদের ছাঁটাই করা বা কারখানা বন্ধ করা হচ্ছে। ঈদের সময় অন্যায়ভাবে শ্রমিকদের ছাঁটাই নির্যাতন বন্ধ করারও আহ্বান জানান তারা। 

বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির নেতারা আরও বলেন, শ্রমিকরা যাতে ছুটির প্রস্তুতি নিতে পারে সে জন্য ২০ রোজার মধ্যে শ্রমিকদের পূর্ণ বোনাস ও ঈদের ছুটির আগে চলতি মাসের পূর্ণ বেতন ও অন্যান্য বকেয়া পরিশোধ করতে হবে। তা না হলে, শ্রমিকদের ঈদ আনন্দ বিষাদে পরিণত হবে। সরকারকে ভাড়া বৃদ্ধির সিন্ডিকেট প্রতিরোধ করে ঈদ উপলক্ষে বিশেষ পরিবহন সেবা চালু করার দাবিও জানান তারা। 

সংগঠনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক প্রবীর সাহার সঞ্চালনা ও কেন্দ্রীয় সভাপ্রধান তাসলিমা আখতারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মিজানুর রহিম চৌধুরী, সহ-সভাপ্রধান অঞ্জন দাস, দফতর সম্পাদক আসাদুল ইসলাম, নারী বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিনসহ কেন্দ্রীয় ও শাখার নেতারা।

/এএজে/আরআইজে/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
পোশাক কারখানাসহ দেড় হাজার প্রতিষ্ঠানে বোনাস বকেয়া
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম