পাঁচ পণ্য নিয়ে মোহাম্মদপুরে উদ্বোধন হলো ‘জনতার বাজার’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০২৫, ১৬:৩৮আপডেট : ১৯ মার্চ ২০২৫, ১৭:১৮

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং ন্যায্যমূল্যে নিত্যপণ্য বিক্রির উদ্দেশ্যে ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে পাঁচ পণ্য নিয়ে মোহাম্মদপুরে উদ্বোধন করা হয়েছে ‘জনতার বাজার’। ঈদের পর সব পণ্য নিয়ে পুরোদমে বাজার চালু হবে।

বুধবার (১৯ মার্চ) বিকালে মোহাম্মদপুরে জনতার বাজার-১ উদ্বোধন করেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ।

জনতার বাজারে আগামীকাল থেকে পেয়াজ, আলু, রসুন, চাল, ও আদা বিক্রি করা হবে। এর পাশাপাশি বিক্রি হবে বিভিন্ন ধরনের সবজি, মাছ ও মাংস।

ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ বলেন, ‘ঢাকা শহরে এ ধরনের বাজার প্রতিষ্ঠা চ্যালেঞ্জিং। দেশের যে স্থানে পণ্যের দাম কম থাকবে, সেখান থেকে পণ্য এনে কম দামে বিক্রির উদ্যোগ নিয়েছি। এখন আলাদা কোনও দোকান হবে না। আগামীকাল থেকে বিক্রি শুরু হবে। বাজারের দামের চেয়ে উল্লেখযোগ্য কম দামে বিক্রি করা হবে।’

তিনি বলেন, ‘এই বাজারে পাইকারি বিক্রি হবে না, খুচরা বিক্রি করা হবে। ভোক্তারা নিদিষ্ট পরিমাণ পণ্য নিতে পারবেন। ঢাকা শহরে ছয়-সাতটি জনতার বাজার করার পরিকল্পনা রয়েছে। ঈদের পর সব পণ্য নিয়ে পুরোদমে বাজার চালু হবে।’

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ বলেন, ‘কোনও পণ্য আমাদের রান্নাঘরে ঢোকার আগে কয়েকবার হাত বদল হয়। এ কারণে আমাদের ভোক্তা পর্যায়ে চাপ বাড়ে। জনতার বাজার উদ্যোগ সফল হলে অন্যান্য জায়গায় একই উদ্যোগ নেওয়া সম্ভব হবে। সুতরাং এটা আমাদের জন্য পরীক্ষা।’

তিনি বলেন, ‘আমাদের জনগণের খাদ্য নিরাপত্তায় স্বস্তি আনা প্রয়োজন। আসল নিরাপত্তা বিধান ক্রেতা ও বিক্রেতার জন্য করা উচিত। আমাদের বেঁচে থাকতে হলে ক্রয় ও বিক্রয় করতে হবে। যদি নিয়ম মেনে চলি, তাহলে আমরা সবাই লাভবান হবো। আমাদের দেশে বড় সমস্যা হলো, ক্রেতা ও বিক্রেতা পরস্পরকে ঠকানোর চেষ্টা করে।’

জনতার বাজার উদ্বোধনী অনুষ্ঠানে আরও ছিলেন– বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান, বসিলা আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর তৌফিক ইমাম, পুলিশের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জুয়েল রানা প্রমুখ।

/এনএইচ/আরকে/এমওএফ/
সম্পর্কিত
ফাঁকা বাজারে ক্রেতা নেই, তবু সবজির দাম চড়া
ঈদ ঘিরে মসলার দামে অস্থিরতা, বেড়েছে নিত্যপণ্যেরও 
ঈদের আগে হিলিতে পেঁয়াজের কেজিতে বেড়েছে ১৫ টাকা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম