ঈদযাত্রা: বিআরটিসি বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০২৫, ১৪:০৯আপডেট : ২০ মার্চ ২০২৫, ১৪:০৯

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশন (বিআরটিসি) বিশেষ বাস সার্ভিস চালু করছে। বৃহস্পতিবার (২০ মার্চ) থেকে আগামী ৫ এপ্রিল পর্যন্ত বিআরটিসির বিভিন্ন বাস ডিপো থেকে ঈদ যাত্রা ও ফিরতি যাত্রার অগ্রিম টিকিট সংগ্রহ করা যাবে। ২৫ মার্চ থেকে ঈদ যাত্রা শুরু করবে বিআরটিসি। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অগ্রিম টিকিট বিক্রি ও বাস সংখ্যা

বিআরটিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনুপম সাহা জানান, ঈদের সময় যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে ১ হাজার ২৪৫টি বাস প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে ঢাকা থেকে ছেড়ে যাবে ৭৭৫টি বাস এবং ঢাকার বাইরে ৪৭০টি বাস চলবে।

বিআরটিসির অপারেশন বিভাগ জানিয়েছে, ২০ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত বিভিন্ন বাস ডিপো থেকে অগ্রিম টিকিট সংগ্রহ করা যাবে। ঢাকার মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ী, গাজীপুর ও নারায়ণগঞ্জের চাষাড়া বাস ডিপোতে এই টিকিট পাওয়া যাবে।

ডিপো ও রুট তালিকা

প্রত্যেকটি ডিপো থেকে নির্দিষ্ট কিছু রুটের জন্য বাস ছাড়বে। প্রধান কিছু ডিপোর রুট তালিকা হলো–

  • মতিঝিল: রংপুর, বগুড়া, দিনাজপুর, ঠাকুরগাঁও, গাইবান্ধা, লালমনিরহাট।
  • কল্যাণপুর: আরিচা, পাটুরিয়া, ভাঙ্গা, গোপালগঞ্জ, বরিশাল।
  • গাবতলী: রংপুর, বরিশাল, খুলনা, গোপালগঞ্জ, পাটুরিয়া, বগুড়া।
  • জোয়ারসাহারা: রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নওগাঁ, বরিশাল, বগুড়া, ময়মনসিংহ, টাঙ্গাইল।
  • মিরপুর: রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, মাওয়া, পাটুরিয়া, সিরাজগঞ্জ, বগুড়া, গোপালগঞ্জ, ভাটিয়াপাড়া, ময়মনসিংহ।
  • মোহাম্মদপুর: রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, নওগাঁ, বগুড়া, রাজশাহী, ময়মনসিংহ, পাটুরিয়া, বরিশাল, গোপালগঞ্জ।
  • গাজীপুর: ময়মনসিংহ, রংপুর, পাবনা, বগুড়া, খুলনা, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম।
  • যাত্রাবাড়ী: রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, ভাঙ্গা, ফরিদপুর, বরিশাল।
  • নারায়ণগঞ্জ: রংপুর, কুষ্টিয়া, জামালপুর, নওগাঁ, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজশাহী, ভাঙ্গা, নেত্রকোনা।

বাস রিজার্ভ ও যোগাযোগ

যাত্রীরা বাস রিজার্ভ করতে চাইলে সংশ্লিষ্ট ডিপোর ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এছাড়া সার্বিক তথ্য ও সহযোগিতার জন্য বিআরটিসি কন্ট্রোল রুমের নম্বর ০২৪১০৫৩০৪২ এ যোগাযোগ করতে হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা‘বাবা হামার খিলানা শুরু করছিল, আল্লাই লিয়্যা গেল’
সর্বশেষ খবর
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু