সরকারি ছুটির সঙ্গে মিল রেখে গণমাধ্যমের ছুটি নির্ধারণের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২০ মার্চ ২০২৫, ১৭:৪৬আপডেট : ২০ মার্চ ২০২৫, ১৭:৪৬

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতো প্রতি বছর গণমাধ্যমের ছুটি নির্ধারণ করে গেজেট জারির আবেদন জানিয়েছে সাংবাদিকদের একটি সংগঠন। বৃহস্পতিবার (২০ মার্চ) তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বরাবর এ আবেদন করেন জার্নালিস্ট কমিউনিটি অব বাংলাদেশ নামের সংগঠনটির সদস্য সচিব মো. মিয়া হোসেন। 

মিয়া হোসেনের সই করা আবেদনে বলা হয়, পবিত্র ঈদসহ বিভিন্ন ধর্মীয় উৎসব ও বিভিন্ন জাতীয় দিবসে সরকারি ছুটির দিনে গণমাধ্যমে ছুটি পালনের বিষয়ে এর আগে সরকারের পক্ষ থেকে কোনও গেজেট বা প্রজ্ঞাপন জারি করা হয়নি। এ বিষয়ে সরকারের ঘোষিত কোনও সিদ্ধান্ত না থাকায় সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা ছুটি ভোগের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। গণমাধ্যম মালিকদের বিভিন্ন সংগঠন তাদের ইচ্ছামাফিক ছুটি দিয়ে থাকেন এবং ছুটির দিনে বিশেষ ব্যবস্থার নামে কাজ করিয়ে যথাযথ পারিশ্রমিকও দেন না। এমতাবস্থায় সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের মৌলিক অধিকার হিসেবে ছুটি ভোগের বিষয়ে বৈষম্য দূর করে সরকারি ঘোষণার মাধ্যমে গেজেট জারি করা জরুরি।

আবেদনে আরও বলা হয়, সাংবাদিকরা মাত্র কয়েকদিন ছুটি ভোগ করেন। এর মধ্যে দুই ঈদে ৬ থেকে ৭ দিন, পহেলা বৈশাখ, ১ মে, ১২ রবিউল আউয়াল, আশুরা ও শবে বরাতের দিন। এছাড়া সংবাদপত্রে বিশেষ ব্যবস্থায় ২১ ফেব্রুয়ারি, ২৬ মার্চ ও ১৬ ডিসেম্বর এ তিনদিন ছুটি বাবদ নগদ মজুরি দেওয়া হয়। এর বাইরে সরকারি অন্য ছুটির দিনে সাংবাদিকদের কোনও ধরনের ছুটি দেওয়া হয় না। ছুটির দিনে কাজ করার কোনও পারিশ্রমিকও দেওয়া হয় না।

এ বছর ঈদুল ফিতরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৫ দিনের ছুটি ঘোষণার পাশাপাশি ২৬ মার্চ স্বাধীনতা দিবস, ২৭ মার্চ লাইলাতুল কদর ও শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটিসহ ৯ দিনের ছুটি ভোগ করবেন। সেখানে সাংবাদিকদের জন্য তিনদিনের ছুটি ঘোষণা করেছে সংবাদপত্রের মালিকদের একটি সংগঠন। এমন সিদ্ধান্তে সাংবাদিকদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

/জেইউ/এমকেএইচ/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম