নিষিদ্ধ হিযবুত তাহরীরের মিছিল থেকে গ্রেফতার ৮

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০২৫, ১৮:৪৮আপডেট : ২১ মার্চ ২০২৫, ১৮:৪৯

রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের মিছিল থেকে আট সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর ধানমন্ডির তাকওয়া মসজিদ এলাকা একটি মিছিল থেকে তাদের গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) জিসানুল হক বলেন, ধানমন্ডি ৮ নম্বরের তাকওয়া মসজিদ থেকে হিযবুত তাহরীরের সদস্যরা আকস্মিকভাবে একটি মিছিল বের করার চেষ্টা করে। এসময় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা দ্রুত তাদের ধাওয়া দিলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। মিছিলকারীরা বিভিন্ন গলিতে পালানোর চেষ্টা করে। সময়ে ধানমন্ডি থানা পুলিশ ঘটনাস্থল থেকে আট জনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের প্লেকার্ড, ব্যানার ও ফেস্টুন উদ্ধার করা হয়েছে।

গত কয়েক মাসের মধ্যে হিযবুত তাহরীরের এটি দ্বিতীয় মিছিলের ঘটনা। এর আগে ৭ মার্চ রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় হিযবুত তাহরীরের একটি মিছিলকে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। সেখান থেকে ৩৪ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছিল।

গত ৭ মার্চ বায়তুল মোকাররম থেকে হিযবুত তাহরীর ‘মার্চ ফর খিলাফত’ কর্মসূচি ঘোষণা করে এবং ঢাকার বিভিন্ন জায়গায় এ সংক্রান্ত পোস্টার দেখা যায়। মিছিলের সময় তারা খিলাফত-ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার পক্ষে স্লোগান দিতে থাকে।

/এবি/ইউএস/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম