রাজধানীতে আ.লীগের মিছিল, যুবলীগ নেত্রীসহ আটক ৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০২৫, ২১:১২আপডেট : ২১ মার্চ ২০২৫, ২১:১২

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকদের একটি মিছিল থেকে নারী নেত্রীসহ তিন জনকে আটক করা হয়েছে। শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় ইফতারির পর ২৫ থেকে ৩০ জনের একটি দল মিছিলটি নিয়ে মূল সড়কে আসলে স্থানীয়রা তাদের ধাওয়া দিয়ে তিন জনকে আটক করে পুলিশে দেয়।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় ২৭ নম্বর আই হসপিটালের গলি থেকে আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী একটি মিছিল নিয়ে রাস্তায় আসেন। এসময় স্থানীয় লোকজন তাদের মিছিলে ধাওয়া দিয়ে তিন জনকে আটক করে। পরে তাদের মারধরের পর মোহাম্মদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য লাবণী (৩৫) এবং স্থানীয় আওয়ামী লীগের কর্মী সিরাজুল (৪৫) ও রাজু (৩০)।

আটকের বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জুয়েল রানা। তিনি বলেন, একটি মিছিল থেকে স্থানীয়রা তিন জনকে আটক করে পুলিশের কাছে হস্তন্তর করেছে। তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, সে সম্পর্কে বিস্তারিত এখনই বলা যাচ্ছে না।

এদিকে এই মিছিলটি ‘নাহিদ উজ জামান’ নামের একটি ফেসবুক আইডি থেকে লাইভ করা হয়। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা শেখ হাসিনার ফিরে আসা নিয়ে নানা স্লোগান দিচ্ছিলেন।

/এবি/ইউএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম