কেরানীগঞ্জের ইউপি চেয়ারম্যান ইকবাল নিউ মার্কেট থেকে গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০২৫, ২২:০০আপডেট : ২১ মার্চ ২০২৫, ২২:০০
রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে দক্ষিন কেরানীগঞ্জ উপজেলার সুভাট্টা ইউনিয়নের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন (৫৬) গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২১ মার্চ) ভোরে নিউ মার্কেট থানার বসুন্ধারা গলি এলাকায় তাকে গ্রেফতার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন নিউ মার্কেট জোনের সহকারী কমিশনার (এসি) তারিক লতিফ। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিউ মার্কেট এলাকায় বিশেষ অভিযান চালানো হয় এবং সেখানে সুভাট্টা ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইকবাল একটি বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলার আসামি। এ মামলায় তার নাম ছিলো পলাতক।

জানা গেছে, ইকবাল হোসেন ছাত্র আন্দোলনকারী ছাত্র-ছাত্রীদের উপর সক্রিয়ভাবে হামলা চালানোর অভিযোগে অভিযুক্ত। তিনি ছাত্রলীগের অর্থদাতা হিসেবেও পরিচিত। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্যাদি আইনও রয়েছে।

এখন তাকে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
/এবি/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের