শ্রম ভবনের সামনে অবস্থান কর্মসূচিতে অসুস্থ হয়ে একজনের মৃত্যু 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ মার্চ ২০২৫, ১৯:৫৪আপডেট : ২৩ মার্চ ২০২৫, ১৯:৫৪

রাজধানীতে শ্রম ভবনের সামনে অবস্থান কর্মসূচিতে অসুস্থ হয়ে রাম প্রসাদ সিং (৪০) নামে এক পোশাককর্মীর মৃত্যু হয়েছে। তিনি গাজীপুরের স্টাইল ক্রাফট লিমিটেড ও ইয়াং ওয়ান্স (বিডি)  লিমিটেডের সহকারী প্রডাকশন ম্যানেজার ছিলেন। 

রবিবার (২৩ মার্চ) তাকে অসুস্থ অবস্থায় বিকাল সোয়া ৩টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

তাকে হাসপাতালে নিয়ে আসা একই গার্মেন্টসের সুইং ম্যানেজার মোস্তফা ভূইয়া ও শ্রমিক সংগঠনের রমজান আলী জানিয়েছেন, গত ১৮ মার্চ  থেকে বকেয়া বেতন ও পাওয়ার দাবিতে চাকরিচ্যুত ওই গার্মেন্টেসের শ্রমিক কর্মচারিরা রাজধানীতে শ্রম ভবনের সামনে আন্দোলন করে আসছেন। সেখানে  রাম প্রসাদ সিং অসুস্থ হয়ে পড়েন। পরে আমরা তাকে হাসপাতালে নিয়ে আসি।

ফেনী জেলার ফুলগাজী উপজেলার কার্তিক কুমার সিং এর ছেলে রাম প্রসাদ। তার ভোটার আইডিকার্ডে মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ার ঠিকানা থাকলেও তিনি বর্তমানে থাকতেন গাজীপুর চৌরাস্তা এলাকায়।

মো. ফারুক বলেন, যতটুকু শুনেছি, ওই লোকটি স্টোক করে অসুস্থ হয়ে পড়ে, তাকে সেখান থেকে স্থানীয় ইসলামীয়া হাসপাতালে নিয়ে যায়। তারপর ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।

/এআইবি/কেএইচ/এমকেএইচ/
সম্পর্কিত
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ