বেতন-বোনাসের দাবিতে মঙ্গলবারও শ্রম ভবনের সামনে অবস্থানের ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০২৫, ২২:৫১আপডেট : ২৪ মার্চ ২০২৫, ২২:৫৩

তিন মাসের বকেয়া বেতন, ঈদ বোনাস, বাৎসরিক ছুটির টাকা পরিশোধের দাবি নিয়ে মঙ্গলবার (২৫ মার্চ) তৃতীয় দিনের মতো শ্রম ভবনের সামনে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন গার্মেন্টস শ্রমিকরা।

সোমবার (২৪ মার্চ) গার্মেন্টস মুক্তি আন্দোলনের কেন্দ্রীয় সদস্য ইকবাল কবির বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আগামীকাল (মঙ্গলবার) সকাল ১০টা থেকে অবস্থান কর্মসূচি পালন করবেন তারা।

বেতন-বোনাসের দাবিতে মঙ্গলবারও শ্রম ভবনের সামনে অবস্থানের ঘোষণা এদিকে, আজকে সকাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শ্রম ভবনের সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান নিয়েছিলেন টি অ্যান্ড জেড অ্যাপারেলস লিমিটেড এবং অ‍্যাপারেল প্লাস ইকো লিমিটেডের শ্রমিক কর্মচারীরা। পরে তারা মূল সড়ক ছেড়ে আশেপাশের রাস্তায় অবস্থান করে।

তাদের এই অবস্থানের ফলে শ্রম ভবনকে কেন্দ্র করে একপাশে কাকরাইল মোড় এবং অন্যপাশে পুরানা পল্টন মোড় পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে করে ভোগান্তিতে পড়েন পথচারীরা। রাস্তা বন্ধ হয়ে যাওয়ার ফলে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এই রাস্তায় চলাচলকারীরা। রোজায় ইফতারের আগে রাস্তা বন্ধ রাখায় বেশিরভাগ পথচারীই ক্ষোভ প্রকাশ করেছেন।

বেতন-বোনাসের দাবিতে মঙ্গলবারও শ্রম ভবনের সামনে অবস্থানের ঘোষণা উল্লেখ্য, আজকে (সোমবার) সকাল ১১টায় সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক হওয়ার কথা থাকলেও তা হয়নি বলে জানা গেছে। এরই প্রেক্ষিতে রাস্তা অবরোধ করেন গার্মেন্টস শ্রমিকরা। মাগরিবের আজান দিলে তাদের রাস্তাতেই ইফতার করতে দেখা যায়।

/এএজে/এমএস/
সম্পর্কিত
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম