মোহাম্মদপুরে আবাসন ব্যবসায়ীর অফিসে ঢুকে গুলি, চাঁদাবাজির অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০২৫, ০৩:০১আপডেট : ২৫ মার্চ ২০২৫, ০৩:০১

রাজধানীর মোহাম্মদপুরে এক আবাসন ব্যবসায়ীর অফিসে ঢুকে দুর্বৃত্তরা গুলি ছুড়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।  

সোমবার (২৪ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে মোহাম্মদপুর শেরশাহ শূরী রোডের ৭৫/বি ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। ভবনটি মনির আহমেদ নামে এক আবাসন ব্যবসায়ীর, যিনি ওই অফিসের মালিকও।  

মনির আহমেদ জানান, তিনদিন আগে অজ্ঞাত এক ব্যক্তি মুঠোফোনে তাকে ৫০ লাখ টাকা চাঁদা দেওয়ার হুমকি দেয়। এরপর সন্ধ্যায় মুখোশধারী কয়েকজন তার অফিসে এসে দুই রাউন্ড গুলি ছোড়ে। তখন অফিসে দারোয়ান ছাড়া আর কেউ ছিলেন না। একটি গুলি ফ্লোরে পড়ে, আরেকটি দেয়ালে লাগে।  

মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান বলেন, "সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে তিনজন মুখোশধারী ওই অফিসে আসে। এর মধ্যে দুইজন ভেতরে ঢুকে এক রাউন্ড গুলি ছোড়ে। ঘটনার সময় মনির আহমেদ সেখানে ছিলেন না। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, তবে এখনও কোনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"  

ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে এ ঘটনার সঙ্গে কারা জড়িত, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ তদন্ত শুরু করেছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।

/এবি/এমএস/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
উত্তরার সেই ব্যবসায়ীর বাসায় আবারও গুলি
লালবাগে গুলিবিদ্ধ তরুণ, ঢামেক হাসপাতালে ভর্তি
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের