আজিমপুরে জাল নোটসহ গ্রেফতার ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০২৫, ২৩:৩৭আপডেট : ২৮ মার্চ ২০২৫, ২৩:৩৭

রাজধানীর আজিমপুর সরকারি কোয়ার্টার এলাকায় অভিযান চালিয়ে ৮৮ হাজার ২০০ টাকা মূল্যমানের জাল নোটসহ দুজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

শুক্রবার (২৮ মার্চ) র‌্যাব ১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার এ তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার (২৭ মার্চ) রাতে সরকারি কোয়ার্টার এলাকায় অভিযান চালিয়ে জাল নোটসহ দুজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন, মো. সুমন হোসেন ও আহান (২২)। 

অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে ১০০ টাকার সমমূল্যের ৮৭৩টি জাল নোট, ৫০ টাকার সমমূল্যের ১৮টি জাল নোট ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।  

জাল নোট সরবরাহকারী চক্রের বিষয় র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ জাল নোট সরবরাহকারী চক্রের সক্রিয় সদস্য। তারা বিভিন্ন স্থান থেকে জালনোট সংগ্রহ করে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাজারে সরবরাহের পরিকল্পনা করছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

/এবি/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম