লঞ্চে প্লাস্টিক-পলিথিন নিরুৎসাহিত করতে সদরঘাটে মোবাইল কোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০২৫, ২০:১৯আপডেট : ৩০ মার্চ ২০২৫, ২০:১৯

লঞ্চে একবার ব্যবহার্য প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার নিরুৎসাহিত করতে সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। পরিবেশ অধিদফতরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিজওয়ান উল ইসলামের নেতৃত্বে শনিবার (২৯ মার্চ) রাত ৯টা থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। আগের দিন রাতেও তারা অভিযান পরিচালনা করে।

শনিবারের অভিযানে সদরঘাট থেকে ছেড়ে যাওয়া লঞ্চগুলোর সুপারভাইজার ও স্টাফদের জানানো হয় যে, যাত্রীরা যেন একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিয়ে লঞ্চে না ওঠে। এছাড়া, ব্যবহৃত পলিথিন, প্লাস্টিক, খাবারের অবশিষ্টাংশ ও আবর্জনা লঞ্চের বিনে ফেলার নির্দেশনা দেওয়া হয়। নদীতে এসব ফেলা নিষিদ্ধ করা হয়েছে।

প্রতিটি লঞ্চে আবর্জনা ফেলার বিন আছে কিনা, তা নৌপুলিশের মাধ্যমে যাচাই করা হয়। যেসব লঞ্চে বিন পর্যাপ্ত ছিল না, তাদের বিন সরবরাহের নির্দেশ দেওয়া হয়। নৌপুলিশকে এসব বিষয়ে নিয়মিত মনিটরিং করার নির্দেশনা দেওয়া হয়।

অভিযানের সময় নৌপুলিশ হ্যান্ড মাইকের মাধ্যমে যাত্রীদের সচেতন করতে দেখা যায়। এ কার্যক্রম চালিয়ে যেতে নির্দেশনা প্রদান করা হয়।

একই রাতে ময়লার ভাগাড় রোড, মৃধাবাড়ি ও মাতুয়াইল শরীফপাড়া এলাকায় বায়ুদূষণকারী কারখানায় অভিযান চালানো হয়। কয়েকদিনের টানা অভিযানের ফলে এসব এলাকায় বায়ুদূষণকারী সব শিল্প প্রতিষ্ঠান বন্ধ পাওয়া যায়।

 

/এসএনএস/এমএস/
সম্পর্কিত
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
নৌপথে নির্বিঘ্নে ঢাকায় ফিরছেন যাত্রীরা, বাড়েনি ভাড়া
নৌপথে স্বস্তির ফিরতি যাত্রা, সদরঘাটে নেই ভিড়
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি